সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এর ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। এরপর বাকি দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।এর আগে, ২৬ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে ডাচরা। তবে এই সিরিজসহ এশিয়া কাপের প্রস্তুতি নিতে ৬ আগস্ট থেকে মিরপুরে ক্যাম্প শুরু করবে লিটন দাসের দল। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর ছোট্ট বিরতি দিয়ে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে সিলেটে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ
হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ

বিশ্বে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী জোর করে খোলার জন্য সামরিক অভিযান চালানো অবাস্তব বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল Read more

অবন্তিকার মৃত বাবাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, বিস্মিত মা
অবন্তিকার মৃত বাবাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, বিস্মিত মা

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত বাবাকে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও Read more

‘নেই-নেই’ রোগে আক্রান্ত কক্সবাজার ভেটেরিনারি হাসপাতাল!
‘নেই-নেই’ রোগে আক্রান্ত কক্সবাজার ভেটেরিনারি হাসপাতাল!

কক্সবাজার জেলা ভেটেরিনারি হাসপাতাল যেন নামেই হাসপাতাল। বাস্তবে এখানে নেই ভেটেরিনারি সার্জন, নেই পর্যাপ্ত চিকিৎসক কিংবা জনবল। পর্যাপ্ত ওষুধও মেলে Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকার ৩ হাজার ৮৬৩টি আসন এবং অপেক্ষমান Read more

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।গত Read more

নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন করপোরেশন
নিয়োগ দেবে মৎস্য উন্নয়ন করপোরেশন

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে ১২টি পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন