চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে তালিকা থেকে ২৩ লাখের বেশি মৃত ভোটার কর্তন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় নতুন করে যোগ হয়েছে ৬৩ লাখের বেশি নাগরিকের তথ্য। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।  এতে উল্লেখ হয়েছে, এ পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭ জন, নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ২৯৪ জন। এদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন।এদিকে মারা যাওয়ায় ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জনের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কর্তন করা ভোটারের মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২ জন, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গ ৩২৬ জন।হালনাগাদ শেষে জুনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। এতে হালনাগাদ ভোটারের সংখ্যা ওই প্রতিবেদন থেকে কিছুটা এদিক সেদিক হতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে চলতি বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতায় ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি সরকারি প্রাইমারী স্কুলের মেঝেতে জমেছে ১ ফুট পানি। Read more

বিকাশে টাকা পাঠালেই বৈদ্যুতিক মিটার ফেরত, চুরির পর চিরকুট লিখে যাচ্ছে চোর!
বিকাশে টাকা পাঠালেই বৈদ্যুতিক মিটার ফেরত, চুরির পর চিরকুট লিখে যাচ্ছে চোর!

পাবনার চাটমোহরে গত এক সপ্তাহে অন্তত ১৫টি বানিজ্যিক মিটার চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে মিটার চুরি করে Read more

সুদানে চলছে ভয়াবহ গণহত্যা, আকাশ থেকেও দেখা যায় রক্তের দাগ
সুদানে চলছে ভয়াবহ গণহত্যা, আকাশ থেকেও দেখা যায় রক্তের দাগ

সুদানের দারফুর অঞ্চলে প্যারামিলিটারি বাহিনী কর্তৃক পরিকল্পিত গণহত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব (এইচআরএল)। স্যাটেলাইটের Read more

রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত Read more

সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত
সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত

ঘুষ-দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাক-ঢোল পিটিয়ে প্রায় একযুগ পর জমির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন