যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় আটক দু’জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (৭ জানুয়ারি) অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা অ্যাডভোকেট জুলফিকার আলী জুলুর ছেলে নিহত আলমগীর হোসেনের জামাই বাসেদ আলী পরশ ও একই এলাকার মৃত মতিন দারোগার ছেলে আসাবুল ইসলাম সাগর। মামলার অভিযোগে জানা গেছে, আসামি পরশ নিহতের জামাই। তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। পরশের স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো ছিল না। তাদের মধ্যে একসময় বিবাহ বিচ্ছেদ হয়েছিল। পরে সামাজিকভাবে সেই বিরোধ মীমাংসা করা হয়। নিহত আলমগীর হোসেনের সাথে জমিজমা নিয়ে জামাই পরশের বিরোধ ছিল। মাসখানেক হলো পরশের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। এরপর থেকে পরশ নানাভাবে হুমকি হুমকি দিচ্ছিল।অপরদিকে আসামি আসাবুল ইসলাম সাগর ২০২৪ সালের ৫ আগস্ট নিহাতের বড় ভাই জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হামলা করেছিল। জাহাঙ্গীর হোসেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হামলার সময় নিহত আলমগীর হোসেন তাকে বাধা দিয়েছিলেন। এই নিয়ে সাগর নিহত আলমগীর হোসেনকে নানাভাবে হুমকি ধামকি দেয়। এমনকি ফেসবুক মেসেঞ্জার নানা হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠায়। ফলে সাগর ও পরশের যোগসাজসে ভাড়াটিয়া খুনি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আসামিরা। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বেগম বাদী হয়ে আটক দুইজনসহ অপরিচিত ৬/৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা আটক দু’জনের ৭দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারকের ওই আদেশ দিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন!
নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন!

নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন! শুনে অবাক লাগছে হয়তো? ঈদের আগে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার Read more

গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ
গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ

গাজীপুর সাফারি পার্কে সর্বশেষ জিরাফ মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এর মাধ্যমেই জিরাফশূন্য হয়ে পড়েছে পার্কটি। টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ Read more

ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ না থাকায় দুটি লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর Read more

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না।আমাদেরকে স্বনির্ভর Read more

জামায়াত-এনসিপি কীভাবে ‘এ ক্যাটাগরিতে’- প্রশ্ন নুরের
জামায়াত-এনসিপি কীভাবে ‘এ ক্যাটাগরিতে’- প্রশ্ন নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের সঙ্গেও যে প্রতারণা করেছেন, তার জন্য অবশ্যই আমরা তার Read more

এবার আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ
এবার আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং আইন মন্ত্রণালয়ে আইনি নোটিশ দিয়েছে গণঅভ্যুত্থানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন