ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি মো. নাসির মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছেন পুলিশ। তবে কোনো বিশেষ অভিযানের মাধ্যমে নয় বরং রাজধানীর বাড্ডায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।​শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃত নাসির মিয়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে।​পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার অপরাধে নাসির মিয়াকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, নাসির ফরিদপুরের একটি আলোচিত হত্যা মামলার পলাতক আসামি। এরপর ভাটারা থানা থেকে আলফাডাঙ্গা থানায় যোগাযোগ করা হলে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়।গত ২৫ ডিসেম্বর ভোররাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বিএনপি নেতা সাইফুল সর্দার। গ্রাম্য বিরোধের জের ধরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী ‘পুলিশ’ পরিচয় দিয়ে সাইফুলের ঘরে প্রবেশ করে। তারা সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।​মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নাসির মিয়া হত্যা মামলার ২০ নম্বর এজাহারভুক্ত আসামি। ভাটারা থানা পুলিশের মাধ্যমে তার গ্রেপ্তারের খবর পেয়ে আমরা প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছি। চুরির মামলার পাশাপাশি তাকে সাইফুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে। ​সাইফুল হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন জুয়াড়ি
মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন জুয়াড়ি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যে যুক্তরাষ্ট্রের হাতে আটক হতে যাচ্ছেন, সেই ঘোষণা আসার আগেই বিষয়টি নিয়ে বড় অঙ্কের বাজি ধরেছিলেন Read more

শান্তিপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু
শান্তিপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নানা অপরাধে জড়িত থাকায় গত ১০ মাসে বিএনপির প্রায় সাড়ে ৪ Read more

সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থিতা ঘোষণা করেছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। Read more

শীতে কাবু দেওয়ানগঞ্জ, জনজীবনে চরম ভোগান্তি
শীতে কাবু দেওয়ানগঞ্জ, জনজীবনে চরম ভোগান্তি

দেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশা বিরাজ করছে। উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, Read more

আজ যেমন থাকবে রাজধানীর আবহাওয়া
আজ যেমন থাকবে রাজধানীর আবহাওয়া

আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১৪ Read more

হিন্দুরা সংখ্যালঘু নয়, এদেশেরই নাগরিক: হাজী ইয়াছিন
হিন্দুরা সংখ্যালঘু নয়, এদেশেরই নাগরিক: হাজী ইয়াছিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, 'হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন