ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরশাসক হাসিনা পালিয়ে ভারতে যান। তবে যে জুলাই আন্দোলনের কারণে হাসিনার পতন হয় সেই আন্দোলন নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তার রাজনৈতিক অবস্থান ও মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা হলেও থেমে নেই তিনি।  গতকাল রোববার নেপালের জেন-জির আন্দোলন নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন শাওন। সেখানেও তিনি বাংলাদেশের জুলাই বিপ্লবকে ইঙ্গিত করে কটাক্ষ করেন তিনি। নিজের ফেসবুক পোস্টে শাওন লেখেন, নেপালের অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছেন না তিনি। কারণ, দেশটির প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নেপালের গণআন্দোলনকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন! অথচ তিনি বলতে পারতেন, ‘লুটপাট-অগ্নিকাণ্ড-ভাঙচুর ছিল তরুণদের বহু বছরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ’। আন্দোলনকারীরা তো আসলে তারই নিয়োগকর্তা! তাহলে তিনি কি বাংলাদেশের অভিজ্ঞতা থেকে কিছুই শেখেননি?শাওনের এমন স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।এই অভিনেত্রীর সমালোচনা করে তারা শাওনকে আওয়ামী লীগের দোসর ও সুবিধাবাদী হিসেবে উল্লেখ করেছেন। কেউ কেউ তার গ্রেফতার দাবি করেন।   শাওনকে উদ্দেশ করে লাবিব আহমেদ নামের এক ব্যক্তি বলেন, নেপাল তো আর দেশের হাজার হাজার টাকা বিদেশে পাচার করে নাই। সেটা বলতে লজ্জা করে?মো. আব্বাস বলেন, সুশীলগিরি কম করেন। আজকে তারা নেপালের অন্তবর্তী সরকারের পদত্যাগের জন্য মাঠে নেমেছে।কারিম গাজী লিখেছেন, লীগ যাওয়ার সঙ্গে সঙ্গে শাওনের ব্যবসা বন্ধ হয়ে গেছে। মীর খালিদ বলেন, তুমি সময়ের উপযোগী সুবিধাবাদী, তোমাকে চিনি আমি। আফনান আবির নামে এক নেটিজেন লেখেন, নেপালে শাওনের মতো ‘সম্পত্তির লোভে’ বান্ধবীর বাবাকে বিয়ে করার মতো মেয়ে নাই।  এখানেই নেপাল ও বাংলাদেশের পার্থক্য।নুরুজ্জামান নুর বলেন, স্রোতের বিপরীত শাওন, তসলিমা নাসরিন, মমতাজ-এরা সব সময় আওয়ামী লীগের মনের কথাই বলে। এরা হলো লীগের জন্য একেকটা মডেল। লীগের সবাই এদের মতো চরিত্রবান হতে চায়।ইমদাদ হোসাইন বলেন, এদের মন মারাত্মক বিষাক্ত, সমাজে বিষ ছড়ানো ছাড়া কিছুই করতে পারে না। ফজলুল করিম মিনা ও বকুল আহমেদ বলেন, এই নারীকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? সে এখনো কিভাবে গারদের বাইরে আছে। শাওনকে বাকশালি কীট বলে মন্তব্য করেনে নীলা আক্তার নামে একজন। ফরহাদ হোসেন নামে আরেকজন লেখেন, হুমায়ূন আহমেদের বিধবা এবং দ্বিতীয় স্ত্রী খুবই জ্ঞানী। দুর্ভাগ্যবশত তার জ্ঞান খুবই আংশিক এবং অন্ধ। তার চশমা হাসিনার কোনো ভুল দেখতে পায় না।প্রসঙ্গত, হাসিনার পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠে শাওনের বিরুদ্ধে।  ওই সময় এই অভিনেত্রী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে ‘সময়রেখা’ নামে এক অ্যালবামে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দেন। এরপর সেগুলো থেকে অনেক পোস্ট ডিলিট করেন। এরপর গেল ফেব্রুয়ারিতে অভিনেত্রী শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।  ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।এছাড়া ২২ এপ্রিল অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।  বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগমারায় শেয়ালের আক্রমণে আহত ১৪
বাগমারায় শেয়ালের আক্রমণে আহত ১৪

রাজশাহীর বাগমারায় পানবরজে কাজ করার সময় শিয়ালের কামড়ে এক নারীসহ ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়াছিন আলী, কাজি সরদার, Read more

শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা
শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা

আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা Read more

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’
পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’

কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান Read more

আইপিএল শিরোপা উদযাপনে বিসিসিআইয়ের ১০ নির্দেশনা
আইপিএল শিরোপা উদযাপনে বিসিসিআইয়ের ১০ নির্দেশনা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। এরপর ঘরের মাঠ এম. চিন্নাস্বামী Read more

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার দিনগত রাতে সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়ার মেন্টারি Read more

রিশালে যৌথ অভিযানে ১৬ মণ জাটকা জব্দ
রিশালে যৌথ অভিযানে ১৬ মণ জাটকা জব্দ

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ১৬ মণ জাটকাসহ একটি ট্রলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন