চলতি মাসেই বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। আগামী ৭ সেপ্টেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। যারা রাতের আকাশ দেখতে ভালোবাসেন এবং মহাকাশ বিজ্ঞানীদের জন্য দারুণ সুযোগ এটি। জানা গেছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। তবে পূর্ণগ্রাস গ্রহণের সময়টাই সবচেয়ে আকর্ষণীয়। এই সময়েই দেখা যাবে ‘ব্লাড মুন’।বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। তবে খালি চোখে চাঁদের এই পরিবর্তন খুব একটা বোঝা যাবে না। রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে দেখা যাবে। রাত সাড়ে ১০টায় পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের উপরে পড়বে। এই মুহূর্তে চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না, বরং লালচে বা তামাটে রঙ ধারণ করবে।চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ হতে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দু’দিকের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয়ান অঞ্চল ও দক্ষিণ আমেরিকার ৯০ ভাগ অঞ্চল থেকে এটি দেখা যাবে না।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ামিতে হচ্ছে না বার্সেলোনার ম্যাচ
মায়ামিতে হচ্ছে না বার্সেলোনার ম্যাচ

আগামী ডিসেম্বরে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগার ম্যাচটি হওয়ার কথা ছিল মায়ামিতে। তবে নানা বিতর্ক আর সমর্থকদের ক্ষোভের পর Read more

জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু, টিজার প্রকাশ
জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু, টিজার প্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশিত হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড Read more

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে পড়ে শিশুর মৃত্যু
গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে পড়ে শিশুর মৃত্যু

গজারিয়ায় ট্রেইলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে গুরুতর আহত দুই শিশুর একজন মারা গেছে এবং অপরজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত Read more

ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ না থাকায় দুটি লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর Read more

যুক্তরাজ্যে ইহুদিদের উপাসনালয়ে হামলা
যুক্তরাজ্যে ইহুদিদের উপাসনালয়ে হামলা

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইহুদি উপাসনালয়ে ছুরি হামলা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ক্রাম্পসলের সিনাগগে এ হামলার ঘটনা ঘটে।ম্যানচেস্টারের মেয়র বার্নহাম সংবাদমাধ্যম Read more

বিজিবিতে চাকরি পেলেন সিমান্তে নিহত সেই ফেলানীর ছোট ভাই
বিজিবিতে চাকরি পেলেন সিমান্তে নিহত সেই ফেলানীর ছোট ভাই

২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন