ভারত ভাগ করার ডাক দিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ কথা কূটনীতিবিদ গুনথার ফেলিঙ্গার। যা নিয়ে বিতর্ক চরে। ৭৮ বছর আগে দাসত্বের শৃঙ্খল ভাঙা ভারত এখনও যেন এই বর্ণবাদীর চোখে একটা ‘খেলনা’। যেন, যখন ইচ্ছে হয়, তখন সেটিকে ভেঙে দেওয়া যায়! আজ, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং এটি একটি পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে চলেছে। এহেন ভারতকে ভাঙার বার্তা দিলেন ন্যাটোর এই কর্মকর্তা।এর আগে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর শুল্কের চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। তাতে বিন্দুমাত্র বিচলিত হয়নি ভারত। এদিকে ইউরোপ ভারতের থেকে রাশিয়ার তেল কিনছে শোধনের পর। এরই মধ্যে ফুটে উঠল ইউরোপের একাংশের সাম্রাজ্যবাদী মানসিকতা। গুনথার ভারতকে ধর্ম এবং জাতি ও ভাষার নিরিখে একাধিক ছোট ছোট দেশে ভেঙে দেওয়ার কথা বলেন। এ সংক্রান্ত একটি ম্যাপ তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।গুনথার হলেন ন্যাটো সম্প্রসারণ কমিটিতে অস্ট্রিয়ার চেয়ারম্যান। যদিও এই তথাকথিত কমিটি ন্যাটোর সঙ্গে সরাসরি যুক্ত নয় কোনো ভাবেই। এহেন গুনথার একটি পোস্ট করে লেখেন, ‘ভারততে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদি রাশিয়ার লোক। আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই।’তিনি এরপর একটি ম্যাপ পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে উত্তর ভারত গোটাটাই নাকি খালিস্তান। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব ভারত, দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু সব আলদা আলাদা পতাকার রঙে সজ্জিত।এরপর এই অস্ট্রিয়ান রাজনীতিবিদ লেখেন, ‘আজ আমি শিখ ন্যারেটিভ (এক্স হ্যান্ডেল) সঙ্গে ২ ঘণ্টা ধরে আলোচনা করেছি। কীভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে, তা নিয়ে কথা হবে। ভারতকে ‘সাবেক ভারত’ করতে হবে। রাশিয়ারপন্থি স্বৈরশাসক নরেন্দ্র মোদির কবল থেকে ভারতের জনগণকে কীভাবে মুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে আমার।’খবর হিন্দুস্তান টাইমসের।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের শুল্কনীতির কড়া বিরোধিতা রাশিয়ার, ভারতের পাশে থাকার বার্তা
ট্রাম্পের শুল্কনীতির কড়া বিরোধিতা রাশিয়ার, ভারতের পাশে থাকার বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সার্বভৌম যেকোনো দেশের স্বাধীনভাবে Read more

নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা
নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র Read more

বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা
বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে 'সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স' এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ Read more

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে যাদের ছয় বিভাগ থেকে বেছে নেওয়া হবে। ইতোমধ্যে Read more

হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা
হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা

চট্টগ্রামের কর্ণফুলীতে সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়ে হেফজখানা ও এতিমখানায় সংঘটিত ডাকাতির আট মাস পার হলেও মামলার তদন্তে তেমন অগ্রগতি নেই। প্রায় Read more

বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর
বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর

অর্থবছরের শুরুতে আমদানি-রপ্তানিকাজে সংশ্লিষ্ট শুল্ককর এখন থেকে অনলাইনে ‘এ-চালান’ এর মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন