জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।মির্জা ফখরুল বলেন, অন্তবর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিল সেগুলো প্রায় দীর্ঘ ৮ মাস পরিশ্রম করে আজকে এই সনদ (জুলাই সনদ) স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।তিনি আরও বলেন, আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশনের যারা কাজ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজ করেছেন এবং আমাদের দলের সালাহউদ্দিন আহমদসহ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এর কিছু আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছান।পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করলেন, তারা প্রয়োজনে আবার বসেন। ঠিক করেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করে কোনও লাভ নেই।রাজনৈতিক নেতাদের উদ্দেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, মানুষ যেন মনে রাখে এই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা সুষ্ঠু নির্বাচন করেছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে। নিজেদের নির্বাচন নিজেরা করবো। কারও এসে আমাদের সোজা করতে হবে না, দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না।বক্তব্যের আগে প্রধান উপদেষ্টাসহ সনদে স্বাক্ষর করেন বিএনপি, জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দলের নেতারা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগেও একাধিকবার এ ধরনের নিষেধাজ্ঞা দেয় ডিএমপি।বৃহস্পতিবার Read more

সোনারগাঁয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি: সেই বিএনপি নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি: সেই বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে চাঁদা চেয়ে না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোড়ে বাস চলাচল বন্ধ
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোড়ে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং একজন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুর-ময়মনসিংহ ঢাকা রোডে রোববার (১২ অক্টোবর) সকাল থেকে Read more

ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে মার্কিন সিনেটে রেজোল্যুশন পাস
ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে মার্কিন সিনেটে রেজোল্যুশন পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে রেজোল্যুশন পাস হয়েছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান Read more

রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা
রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও বিহারে বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকালে Read more

দুর্বল শাসন ব্যবস্থার করণেই বাংলাদেশে সরকার পতন: অজিত দোভাল
দুর্বল শাসন ব্যবস্থার করণেই বাংলাদেশে সরকার পতন: অজিত দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন