বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১ হাজারটা সংস্কার করেও কোনো লাভ হবে না, যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। তাই আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, এবং এটা অব্যাহত রাখতে হবে।আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আমীর খসরু বলেন, অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়ার পেছনে গণঅভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল—প্রথমত ছাত্র-জনতার সবার সমর্থন, দ্বিতীয়ত দেশের রাজনৈতিক দলগুলো এবং তৃতীয়ত বাংলাদেশের সামরিক বাহিনী। শেখ হাসিনার পতনের পেছনেও এই তিনটি শক্তি কাজ করেছে—ছাত্র-জনতা, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সমর্থন এবং সেনাবাহিনী এটিকে সহায়তা করেছে।তিনি আরও বলেন, তবে দশ মাস অতিক্রান্ত হলেও জাতীয় সেই ঐক্যে বিভেদ ও বিভাজন পরিলক্ষিত হয়েছে, এবং তা প্রশ্নবিদ্ধ হয়েছে। সবাই সংস্কার প্রস্তাবনা জমা দিলেও কোথায় ঐকমত্য তা প্রকাশিত নয়। সবাই মুখিয়ে আছে—কোথায় ঐকমত্য তা জানার জন্য। কিন্তু প্রেক্ষাপট অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও জানান আমীর খসরু।ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তিনি আরও বলেন, আগামীর রাজনীতি আগের মতো হবে না। সত্যিকার অর্থে পরিবর্তনশীল মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে। যে সমস্ত দল বা ব্যক্তি এসব বুঝবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।সংস্কার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, মতপার্থক্যের বিষয় প্রকাশ করা হলেও কোথায় ঐকমত্য তা প্রকাশ করা হয়নি। কিন্তু প্রেক্ষাপট অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ সম্পর্কে সবাইকে জানানোর আহ্বান জানান তিনি।যারা ফ্যাসিবাদের পথে হাঁটছে তারাই নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথে ফেরাতে সমস্যা কোথায়—এমন প্রশ্নও তোলেন বিএনপির এই নেতা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের পদত্যাগের দাবিতে একদফা আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (৪ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংস
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংস

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ডা. আলী লারিজানিকে হত্যা করেছে ইসরাইল। এর প্রতিশোধ নেওয়ার জন্য অবৈধ ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা Read more

ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি
ভোটকেন্দ্রে সিসি ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি

সরকারের ইচ্ছা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)।ইসির উপসচিব Read more

কমলনগরে স্কুলছাত্রী অপহরণের শিকার
কমলনগরে স্কুলছাত্রী অপহরণের শিকার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ এলাকা থেকে এক ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ Read more

মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর মতিঝিলে একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।শনিবার (১৭ মে) ফায়ার Read more

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু আজ
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু আজ

টানা ৪ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন