বাংলাদেশের জলসীমা থেকে আর অন্য দেশের কেউ মাছ শিকার করে নিয়ে যেতে পারবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিএফডিসি মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার, কক্সবাজার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মৎস্য উপদেষ্টা বলেন, জেলেরা বারবার বলে আসছিলেন আগে যখন বাংলাদেশে নিষেধাজ্ঞা থাকতো তখন অন্য দেশে নিষেধাজ্ঞা না থাকায় সেই দেশের জেলেরা মাছ ধরে নিয়ে যান। এরপর মৎস্য বিভাগের বিশেষজ্ঞ টিম গবেষণার প্রেক্ষিতে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।তিনি বলেন, মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার, কক্সবাজার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পে ব্যয় হবে ২৩২ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্য জাইকা দিচ্ছে ১৭২ কোটি ৩১ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে মৎস্যজীবীদের জন্য উন্নত কাজের পরিবেশ তৈরি হবে। কমবে অবতরণের সময়কাল।এ ছাড়াও মানসম্পন্ন সামুদ্রিক মাছের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি মাছ সংগ্রহ-পরবর্তী ক্ষতি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মেডিকেল ক্যাম্প
রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মেডিকেল ক্যাম্প

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বেগম খালেদা জিয়ার রুহের Read more

হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে Read more

গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস
গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিউইয়র্কে বৈঠকে বসবেন আজ। গাজা যুদ্ধ শেষ করতে নতুন এক শান্তি Read more

এভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না: ভিপি নূর
এভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না: ভিপি নূর

এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (২২ Read more

বিসিবির পরিচালক হলেন বুলবুল
বিসিবির পরিচালক হলেন বুলবুল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব Read more

এবার সতীর্থ আলবাকে কামড়ে দিলেন সুয়ারেজ
এবার সতীর্থ আলবাকে কামড়ে দিলেন সুয়ারেজ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে খেলছেন লুইস সুয়ারেজ। ওই দলে আছেন তাদের বার্সার সাবেক সতীর্থ জর্ডি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন