ভারতের কেরালা রাজ্যের ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ মাদলাজ প্রায় আড়াই বছরের চেষ্টায় পবিত্র কোরআন সম্পূর্ণ নিজ হাতে লিখেছেন। এই অনন্য কাজটি তার গভীর ধর্মীয় অনুরাগ, অধ্যবসায় সৃজনশীল মানসিকতার উজ্জ্বল নিদর্শন মনে করছে সবাই।২০২২ সালের ডিসেম্বর মাসে, যখন তার বয়স মাত্র ছয় বছর, তখন স্থানীয়ভাবে আয়োজিত সাত বছরের নিচের শিশুদের জন্য একটি প্রতিযোগিতা থেকে অনুপ্রাণিত হয়ে কুরআন লেখার কাজ শুরু করে মাদলাজ।সে প্রতিদিন এক ঘণ্টা করে এ-৪ সাইজের কাগজে পেন্সিল দিয়ে কুরআন লিখত এবং আরবি ক্যালিগ্রাফির নান্দনিকতা ও শুদ্ধভাবে তাজবিদসহ লেখার নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করত।তার পরিবার তাকে একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় এবং তার কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তার মা প্রতিদিন তার হাতে লেখা অংশগুলো পর্যালোচনা করতেন এবং প্রয়োজনীয় সংশোধন করতেন। অবশেষে, ২০২৫ সালের ২৬ মে তার এই কাজ সম্পন্ন হয়।লিখিত কুরআনের এই কপি পরবর্তীতে বহু হাফেজ (নারী ও পুরুষ) দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়, যাতে লেখা কুরআনটি অনুমোদিত মুসহাফের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে কি না তা নিশ্চিত করা যায়। কুরআনের প্রত্যেকটি পারা কয়েকবার করে পরীক্ষা করা হয়েছে দু’মাসব্যাপী এই যাচাইকরণ প্রক্রিয়ায়।  সূত্র: ইকনাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু
মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। Read more

‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার
‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ  অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

বান্দরবানের আলীকদমে পর্যটক নিহতের ঘটনায় অনলাইন ট্রাভেল গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ জুন) Read more

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর

ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায়। Read more

কুষ্টিয়ায় চোরাচালান প্রবণ এলাকার বিজিবি ক্যাম্প পদ্মার গর্ভে বিলীন
কুষ্টিয়ায় চোরাচালান প্রবণ এলাকার বিজিবি ক্যাম্প পদ্মার গর্ভে বিলীন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চোরাচালান প্রবণ এলাকা উদয়নগরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর Read more

আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির
আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না।’ একইসঙ্গে নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন