পারফিউম এখন শুধু সাজসজ্জার অংশ নয়, এটি ব্যক্তিত্বেরও প্রকাশ। অফিসে, ডেটে কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে একফোঁটা পারফিউমই পুরো মুডটা বদলে দিতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রিয় পারফিউমের ঘ্রাণ কয়েক ঘণ্টাও টেকে না।বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য পারফিউম নয়, বরং আমাদের ব্যবহারের ধরনই দায়ী। ভুল পদ্ধতিতে ব্যবহার করলে পারফিউমের ঘ্রাণ অল্প সময়েই উবে যায়। অথচ একটু যত্ন নিলেই এই সুবাস টিকে থাকতে পারে সারাদিন।চলুন জেনে নিই, সাধারণ যে ৬টি ভুলের কারণে পারফিউমের ঘ্রাণ দ্রুত উড়ে যায়, আর সেই সঙ্গে টিকিয়ে রাখার সহজ কৌশলগুলোও—শরীরে ঘষে ব্যবহার করা: অনেকে পারফিউম হাতের তালুতে স্প্রে করে গলায় বা কবজিতে ঘষে নেন, এটা বড় ভুল। ঘষে দিলে ত্বক গরম হয়ে যায়, ফলে ঘ্রাণের প্রাকৃতিক অণু নষ্ট হয়ে যায় এবং সুবাস দ্রুত উবে যায়। তাই পারফিউম কখনোই আতরের মতো ঘষে লাগানো উচিত নয়, শুধু স্প্রে করলেই যথেষ্ট।ভুল জায়গায় স্প্রে করা: পারফিউম টিকিয়ে রাখার সবচেয়ে কার্যকর জায়গা হলো শরীরের নাড়ির স্পন্দনযুক্ত অংশগুলো—যেমন গলা, কবজি, কানপাশ, কনুইয়ের ভাঁজ ও হাঁটুর পেছন। এসব জায়গা থেকে স্বাভাবিক তাপ বের হয়, যা ঘ্রাণ ছড়িয়ে দেয় দীর্ঘক্ষণ। বিশেষজ্ঞদের পরামর্শ, ত্বক থেকে প্রায় পাঁচ ইঞ্চি দূরে রেখে হালকা স্প্রে করুন।কাপড়ে নয়, ত্বকে স্প্রে করুন: অনেকে সরাসরি পোশাকে পারফিউম ব্যবহার করেন, এতে ঘ্রাণ টেকে না, বরং কাপড়ের দাগ পড়ার আশঙ্কা থাকে। পারফিউম সবসময় ত্বকের ওপর ব্যবহার করুন, তাতেই সুবাস দীর্ঘস্থায়ী হয়।শরীর পরিষ্কার না রেখে পারফিউম ব্যবহার: যদি শরীরে ঘাম বা ময়লা থাকে, তাহলে পারফিউম দিয়ে তা ঢেকে রাখা যায় না। বরং দুটি ঘ্রাণ মিশে বিরক্তিকর গন্ধ তৈরি করে। তাই পারফিউম ব্যবহারের আগে শরীর পরিষ্কার রাখুন।শুকনো ত্বকে স্প্রে করা: শুষ্ক ত্বকে পারফিউম বেশিক্ষণ থাকে না। গোসলের পর হালকা ভেজা ত্বকে পারফিউম স্প্রে করলে ঘ্রাণ ভালোভাবে আটকে থাকে। যদি গোসলের পর না লাগাতে চান, তবে আগে একটু ময়েশ্চারাইজার বা লোশন লাগিয়ে নিন, তারপর পারফিউম ব্যবহার করুন।অতিরিক্ত স্প্রে করা: বেশি স্প্রে মানেই বেশি ঘ্রাণ নয়। বরং এতে ঘ্রাণ ভারী হয়ে মাথাব্যথা বা অস্বস্তি তৈরি করতে পারে। বিশেষ করে তীব্র ঘ্রাণযুক্ত পারফিউম হলে অল্প পরিমাণেই যথেষ্ট।মোটকথা: পারফিউম ব্যবহারের মূল রহস্য পরিমাণে নয়, পদ্ধতিতে। সঠিকভাবে প্রয়োগ করতে পারলেই প্রিয় ঘ্রাণ আপনাকে সারা দিন সতেজ ও আত্মবিশ্বাসী রাখবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া: বাকৃবি উপাচার্য
বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া:  বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মা হচ্ছেন বেগম খালেদা জিয়া। Read more

খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। প্রিয় Read more

কুড়িগ্রামে শ্মশানে স্ত্রীর কান্না, সিঁদুর মুছে স্বামীর শেষ যাত্রা
কুড়িগ্রামে শ্মশানে স্ত্রীর কান্না, সিঁদুর মুছে স্বামীর শেষ যাত্রা

আঠার মাসের একমাত্র শিশু সন্তানকে কোলে নিয়ে নিয়ে বাকরুদ্ধ অবস্থায় সিঁতের সিঁদুর মুছে শ্মশানে স্বামীর নিথর দেহকে শেষ বিদায় জানালেন Read more

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, আট সেনাসদস্য আহত
ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, আট সেনাসদস্য আহত

রাজশাহীতে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় অন্তত আট সেনা সদস্য আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার Read more

সুনামগঞ্জে দুই সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জে দুই সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জে দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৩২টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। এর Read more

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর থেকে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী (৪৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) নগরের উত্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন