পটুয়াখালীর কলাপাড়ায় ৫ হাজার ৪’শ ১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। রবিবার (০৬ জুলাই) রাতে কলাপাড়া পৌরসভার রহমতপুর ও শিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় দিলীপ কুমার পাল (৩৯) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও মিলন হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এ সময় কলাপাড়া থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন,`পাইকারী ব্যবসায়ীরা ধোকা দিয়ে নকল সিগারেট বিক্রি করে আমাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিতো। অনেক ক্রেতা এ বিষয় নিয়ে আমাদের হেনস্থা করতো। অনেক টাকা লোকসান দিতে হতো। আমরা অসহায় ছিলাম। এই অভিযানকে স্বাগত জানিয়ে তিনি অভিযান অব্যাহত রাখার দাবি জানান।’নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সহায়তায় গোডাউনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল সিগারেটের সন্ধান মেলে। দুই ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দকৃত সিগারেট পুড়িয়ে দেয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসুস্থ অভিনেত্রী নুসরাত ফারিয়া
অসুস্থ অভিনেত্রী নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয় থেকে অনেকদিন ধরে আছেন দূরে। তবে ব্যস্ততা আছে বিভিন্ন বিজ্ঞাপন ও ফটোশুটের। এবার অভিনেত্রী জানালেন তিনি Read more

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা Read more

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের Read more

সাগরের ঢেউ আর সূর্যাস্তের সঙ্গী হয়ে ইফতার
সাগরের ঢেউ আর সূর্যাস্তের সঙ্গী হয়ে ইফতার

গোধূলির আলো ধীরে ধীরে নেমে আসছে সমুদ্রের বুকে। দিগন্তে ডুবতে থাকা সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে ঢেউয়ের গায়ে। ঠিক সেই Read more

মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর
মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর

নির্বাচনের আগে মৌলিক রাজনৈতিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে নির্বাচনের পথে এগোনো যাবে না বলে মন্তব্য করেছেন Read more

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন