জয়পুরহাটের আক্কেলপুরে একটি কলাবাগান থেকে বস্তায় মোড়ানো আগুনে পোড়া অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর এবং তিনি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাগান ও পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন জেলার তিলকপুর ইউপির বিষ্ণুপুর গ্রামের বিকাশ দেবনাথ। প্রতিদিনের মতো তিনি রাতে মাছের খাবার দিতে গিয়ে কলাবাগানে আগুন জ্বলতে দেখেন। আগুনের কাছে গিয়ে তিনি দেখতে পান, একটি বস্তার ভেতরে পুড়ছে মানুষের দেহ। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের ডাকেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে বস্তায় মোড়ানো পোড়া লাশ উদ্ধার করে।আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, ‘লাশের মাথা ও শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি
আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে Read more

রাশিয়া একরাতে ৬২৩টি ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: জেলেনস্কি
রাশিয়া একরাতে ৬২৩টি ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: জেলেনস্কি

রাশিয়া শুক্রবার রাতে ৫৯৭টি ড্রোন ও ২৬টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১২ জুলাই) Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ
পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। এবার নারী-শিশুসহ ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের Read more

আউশ আবাদে নতুন সম্ভাবনার দ্বার খুলছে মেঘনা
আউশ আবাদে নতুন সম্ভাবনার দ্বার খুলছে মেঘনা

কুমিল্লার মেঘনা উপজেলায় আউশ ধানের আবাদ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এ বছর উপজেলায় ৩৬ হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। Read more

এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা
এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা এখন আর শুধু অভিনেত্রী নন, তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি বিশেষণ। সেটি হলো ‘ডক্টর’। সম্প্রতি Read more

তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী
তৃতীয় দিনে সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী

তৃতীয় দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে চারটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন