হাতের সামান্য ব্যথা থেকে শুরু ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা শরীরে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। জীবন থমকে যায় মাত্র ২১ বছর বয়সে। কথা হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলার নজিপুর পৌরসভার সরদারপাড়া এলাকার এক দরিদ্র পরিবারের সন্তান মাহাবুব আলমকে ঘিরে।চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাহাবুব। দরিদ্র বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল তাকে ঘিরে। কিন্তু হঠাৎ করেই সব কিছু ওলট-পালট হয়ে যায়। পরিবারের একমাত্র ছেলে মাহাবুবের ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর নেমে আসে অন্ধকার।বাবা নওশাদ আলী পেশায় একজন রঙ মিস্ত্রি। দিনমজুরির আয়েই চলে পরিবার। মা মর্জিনা বেগম গৃহিণী। থাকেন একটি টিনের ছাউনি ঘরে, ভাড়া বাসায়। সহায়-সম্পদ বলতে কিছুই নেই। এরই মধ্যে সন্তানের প্রাণ বাঁচাতে নিজের সর্বস্ব দিয়েও চেষ্টা থামাননি মা-বাবা।প্রাথমিকভাবে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় মাহাবুবকে। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ভারতের মুম্বাইয়ের বিখ্যাত টাটা মেমোরিয়াল হাসপাতালে। কিন্তু চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে ফিরিয়ে আনা হয় দেশে।বর্তমানে মাহাবুব বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন। ‘নো-ক্যান্সার ফোরাম’ নামের একটি সংগঠনের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে প্রয়োজন অন্তত ৮ থেকে ১০ লাখ টাকা। এতো বড় অঙ্কের টাকা জোগাড় করা মাহাবুবের দিনমজুর বাবা-মায়ের পক্ষে অসম্ভব। তাই তারা দেশের সকল হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।মাহাবুবের মা বলেন, ছেলের যখন পেট ব্যথা শুরু হয়, তখন নিজের হাতে বেদেনার রস বানিয়ে খাইয়েছিলাম। সেই থেকে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকরা পরে জানান ওর ব্লাড ক্যান্সার হয়েছে।অসুস্থ মাহাবুব বর্তমানে সারাদিন বিছানাতেই কাটান। তবে পড়ালেখার প্রতি আগ্রহ ও ভবিষ্যৎ স্বপ্ন এখনো বেঁচে আছে তার চোখে মুখে। সুস্থ হয়ে আবারও কলেজে ফিরতে চায় সে।স্থানীয়রা জানিয়েছেন, তারা নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করছেন। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এখনো অনেক দূরের পথ। তাই সমাজের বিত্তবানদের কাছে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।এদিকে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন বলেন, “সরকার পাঁচটি বড় রোগে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। ক্যান্সার তার মধ্যে একটি। মাহাবুবের পরিবার সমাজসেবার অধীনে দরখাস্ত করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”তিনি আরও বলেন, সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বাকি অংশকেও এগিয়ে আসতে হবে। তাহলেই মাহাবুবের মতো সম্ভাবনাময় একজন শিক্ষার্থীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে।জীবনের সাথে যুদ্ধ করে যাওয়া এই তরুণ শিক্ষার্থী এখন সমাজের সহযোগিতার আশায় প্রহর গুনছে। একটু সহানুভূতি আর ভালোবাসায় হয়তো আবারও নতুন করে বাঁচতে পারে মাহাবুব, ফিরতে পারে তার স্বপ্নের শিক্ষাঙ্গনে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

টানা দুই দিন ছুটি চললেও ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, ১৬২ স্কোর নিয়ে Read more

নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত মো. ইয়াছিন (৫৫) চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত Read more

নকল ও ভেজাল কসমেটিকস জব্দ, কারখানা মালিকের কারাদন্ড
নকল ও ভেজাল কসমেটিকস জব্দ, কারখানা মালিকের কারাদন্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল ও ভেজাল কসমেটিকস কারখানায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। রবিবার(১৭ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর Read more

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল-জামিন শুনানি ২৬ অক্টোবর
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল-জামিন শুনানি ২৬ অক্টোবর

জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও Read more

রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা
রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা

দেশের বৃহৎ প্রকল্প নির্মানাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে এক হ-য-ব-র-ল অবস্থা। দফায় দফায় দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি, অভ্যন্তরীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন