যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানায় ৯ দিনব্যাপী ‘বলুহ দেওয়ানের মেলায়’ অশ্লীল নৃত্য ও মাদকের আসর বসার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, পুলিশের উপস্থিতিতে মাদকের আসর ও অশ্লীল নৃত্য চলছে। ফলে তরুণ ও কিশোররা বিপথগামী হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।স্থানীয় লোকজন জানান, প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার হাজরাখানায় বলুহ দেওয়ানের মেলা অনুষ্ঠিত হয়। প্রশাসনের অনুমতিতে এবার গত ৯ সেপ্টেম্বর শুরু হয় বলুহ দেওয়ানের মেলা। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। মেলায় অশ্লীল নৃত্য ও মাদকের আসর জমজমাট হয়ে উঠেছে। কিন্তু দায়িত্বরত পুলিশ দেখেও না দেখার ভান করছে।মেলা এলাকা ঘুরে দেখা গেছে, দুই কিলোমিটারের বেশি এলাকা জুড়ে মেলা চলছে। প্রতিদিন হাজারো দর্শনার্থীর উপচে পড়া ভিড়। রাস্তার দুই পাশে দোকানিরা বিভিন্ন জিনিসের পসরা সাজিয়েছেন। মেলার কয়েকটি স্থানে অশ্লীল নৃত্যের আসর জমজমাট হয়ে উঠেছে। মাজারের চারপাশ ও কপোতাক্ষ নদের পাড়ে গাঁজার আসর বিক্রি চলছে। এছাড়া মাজারের সামনের গানের আসরে প্রকাশ্যে গাঁজা সেবন করা হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল অর্থের লোভে মেলায় রাতে অশ্লীল নৃত্য ও মাদকের আসর বসানোর সুযোগ করে দিয়েছে। মেলায় দায়িত্বরত পুলিশ সুবিধা নিয়ে এসব দেখেও না দেখার ভান করছে। অশ্লীল নৃত্য ও মাদকের কারণে তরুণ ও কিশোররা বিপথগামী হচ্ছে।এই বিষয়ে মেলার আয়োজন কমিটির সভাপতি মিজানুর রহমান জানান, মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ সঠিক নয়। তবে মাঝে মাঝে একদল হিজড়া নাচানাচি করছে।চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শনিবার রাতে বলুহ দেওয়ানের মেলায় অভিযান চালিয়ে ৪ মাদকসেবী ও ১ জুয়াড়িকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসমিন জাহান তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের জেল দেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেউ অশ্লীল নৃত্য ও মাদক-জুয়ার আসর বসালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বক্তব্য নেওয়ার জন্য চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে কল করা হলেও রিসিভ করেননি। পরে তার হোয়াটসঅ্যাপে এসএমএস করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে রিপ্লাই এসএমএস পাঠান। পরে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের বক্তব্যের জন্য তার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করলেও রিসিভ করেননি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন শাকিব
বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন শাকিব

রূপকথার মতো দৃশ্য। নীল আকাশ চিরে গ্রামে অবতরণ করল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার থেকে নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক Read more

একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন
একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর Read more

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (২৭ Read more

কালিয়াকৈরে ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা
কালিয়াকৈরে ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

গাজীপুরের কালিয়াকৈরের আন্দার মানিক পশ্চিমপাড়া এলাকায় (১২) বছরের শিশু ধর্ষণের অভিযোগে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।উপজেলার আন্দারমানি এলাকায় নওশের আলীর বিরুদ্ধে Read more

জামায়াতে সমাবেশের প্রথম পর্ব শুরু, চলছে সাংস্কৃতিক পরিবেশনা
জামায়াতে সমাবেশের প্রথম পর্ব শুরু, চলছে সাংস্কৃতিক পরিবেশনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও Read more

আটক ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসিয়ে গালি দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী
আটক ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসিয়ে গালি দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী

গাজামুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া শত শত কর্মীকে মেঝেতে বসিয়ে ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন