নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বনখলিশাখালী এলাকায় দাড়ার খাল মাইক্রো ওয়াটারসেড পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার (২২ এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ এবং সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘খাল ও পুকুর সংস্কার খুব ভালো উদ্যোগ। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। খালটি পুনঃখনন করার মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবেন। কৃষির উন্নয়ন হবে।’অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার-কৃষিবিদ ডক্টর নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর আলোচনা করেন।জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা বন্দনা রানীর সঞ্চালনায় এবং দাড়ার খাল মাইক্রো ওয়াটারশেড কমিটির সভাপতি রাজ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান।এছাড়া উপস্থিত ছিলেন-জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ রুবেল আলী, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার রায়হানুল ইসলাম চৌধুরী, জাহিদুর রহমান, কাজি হাসরাত হোসেন, হাদিউজ্জামান, আশিকুজ্জামান, নজরুল ইসলাম, নাদিম হোসেনসহ অনেকে।বক্তারা বলেন, ‘১৩১০ মিটার খালটি পুনঃখননের ফলে এ অঞ্চলের প্রায় ১০ হাজার একর কৃষি জমি সারা বছর ফসল উৎপাদনের আওতায় আসবে। এতে অন্তত ২০ হাজার কৃষক সুফল ভোগ করবেন। শুষ্ক মৌসুমে পানির ব্যবহার নিশ্চিত হবে। ফলে জলবায়ু সহিষ্ণু উন্নত জাত ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি কৃষি উন্নয়ন তরান্বিত হবে। দাড়ার খাল মাইক্রো ওয়াটারশেড কমিটির বাস্তবায়নে পুনঃখনন  কার্যক্রম চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া
ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া

রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন এই হুমকির Read more

ভৈরবে দুইদিনে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
ভৈরবে দুইদিনে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে Read more

খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক
খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক

ভোলার চরফ্যাশন উপজেলার একটি আঞ্চলিক সড়ক দীর্ঘ ৫ বছর ধরে খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ এই বেহাল পথে চলাচল করতে Read more

সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মচারীরা
সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মচারীরা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় কর্মচারীরা সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে Read more

টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১
টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা গহীন পাহাড়ে গড়ে উঠা মানবপাচারকারী চক্রের গোপন বন্দিশালা থেকে মুক্তিপণ আদায়ের জন্য ধরে নিয়ে যাওয়া ৬ Read more

শিবচরে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
শিবচরে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে মাদারীপুরের শিবচরে আলোচনা সভা, কেক কাটা ও মিলনমেলার আয়োজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন