বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে উপাচার্যসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে নবনির্মিত বিটাক ভবনের পাশে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ঘটনাস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাকাউন্টিং বিভাগের ১২ ব্যাচের কিছু শিক্ষার্থী মাঠে মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের এক সিনিয়রের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় ঐ শিক্ষার্থীকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। পরে তিনি বিষয়টি নিজের ব্যাচের গ্রুপে জানালে কয়েকজন সেখানে গেলে তাদেরকেও মারধর করা হয়। এতে তিনজন মার্কেটিং শিক্ষার্থী আহত হন। যদিও শুরুতে উভয় পক্ষ শান্ত হওয়ার চেষ্টা করে, তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতার মদদে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ১ নম্বর গেটের সামনে এবং অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা বিটাক ভবনের কাছে জড়ো হয়। কিছুক্ষণ পর মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপাচার্য সরেজমিনে উপস্থিত হলে তিনিও ইটপাটকেলের আঘাতে আহত হন। সহকারী প্রক্টর আলমগীর হোসেন ও প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল ঘটনাস্থলে গিয়ে দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। আহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোস্তাক আহমেদ বলেন, ‘আমরা গ্রুপে বার্তা পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আমাদের ফয়সালকে মারধর করছে। ছাড়াতে গেলে আমাকেও ঘিরে ধরে। পরে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসি।’ অন্যদিকে অ্যাকাউন্টিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, তারা আলোচনায় বসতে আগ্রহী। তবে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা তাদের শান্ত করেছি। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। কীর্তনখোলা হলে এ বিষয় নিয়ে সমাধান করার লক্ষ্যে মিটিং চলমান রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়াসার পানিতে দুর্গন্ধ, কিলবিল করছে পোকা
ওয়াসার পানিতে দুর্গন্ধ, কিলবিল করছে পোকা

রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা গত এক মাস ধরে ট্যাপের পানিতে ছোট ছোট লার্ভার মতো পোকা ও কেঁচো পাওয়ার অভিযোগ করছেন। Read more

দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম
দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২০ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে Read more

বেগম খালেদা জিয়া আর নেই
বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন Read more

উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!
উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!

কুড়িগ্রামের উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে নদ তীরবর্তী মানুষজন। গত তিনদিনে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের Read more

ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত
ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত

ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের ৭ দিনের ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত সরকার। এ ভিসার মাধ্যমে Read more

সামনে আরও একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম
সামনে আরও একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম

সামনে আমাদের আরও একটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। কারণ, আমাদের লড়াই অনেকের সাথেই করতে হবে, এমন মন্তব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন