বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি এবং পরে প্রতীকী লাশ নিয়ে মিছিল বের করা হয়।সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে শনিবার (০২ আগস্ট) দুপুর ১২ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে কাফনের কাপড়ে মোড়ানো প্রতীকী লাশ নিয়ে এক প্রতিবাদী কাফন মিছিল বের করা হয়। যা সদর রোডসহ নগরের প্রধান প্রধান সড়ক হয়ে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের ফটকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের স্লোগানে শেবাচিমকে ‘দুর্নীতি ও অনিয়মের আঁতুড়ঘর’ হিসেবে আখ্যায়িত করা হয়।এসময় বিক্ষোভকারীরা বলেন, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসা নিতে গেলে তাকে পদে পদে হয়রানির শিকার হতে হয়। হাসপাতালের অবকাঠামো, দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহসহ সর্বক্ষেত্রে আজ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এ অবস্থায় সুচিকিৎসা নিশ্চিত করতে গত পাঁচ দিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ষষ্ঠ দিনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও প্রতীকী লাশ নিয়ে মিছিল বের করা হয়েছে।তারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোন কার্যকর আশ্বাস দেয়নি, যা স্বাস্থ্যখাত সংস্কারের যৌক্তিক দাবিগুলোর প্রতি চরম অবহেলার প্রমাণ। তারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়নে দ্রুত ও সন্তোষজনক পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন আরও দীর্ঘমেয়াদি ও কঠোর হবে।এদিকে যতদিন পর্যন্ত দাবি আদায় ও বাস্তবায়ন কার্যক্রম শুরু না হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। এদিকে আন্দোলনের সময় একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে।আন্দোলনকারী ছাত্র-জনতার পক্ষ থেকে নাভিদ ইসলাম এক বার্তায় জানান, জরুরি বিভাগে অসুস্থ শিক্ষার্থীকে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া হয়নি, তদুপরি ট্রলি ব্যবহারের নামে হয়রানির শিকার হতে হয় এবং চিকিৎসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরে আন্দোলনরতদের চাপের মুখে সংশ্লিষ্টরা তড়িঘড়ি করে চিকিৎসা সেবা প্রদান করেন। জনগণের এই আন্দোলন বরিশালের স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও মানবিকতা ফেরানোর লক্ষ্যে চলমান থাকবে বলে জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈদ্যুতিক সেচ সংযোগের তারে জড়িয়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
বৈদ্যুতিক সেচ সংযোগের তারে জড়িয়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক সেচ সংযোগের তারে জড়িয়ে তনয় খান (১২ ) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার (০৪ মে) দুপুর Read more

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি
কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর সাময়িকভাবে ফ্লাইট ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি Read more

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ Read more

মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনা পাকিস্তান কোচের
মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনা পাকিস্তান কোচের

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের কাছে এমন হারের পর অবশ্য Read more

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর Read more

ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ করল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ
ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ করল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কম্পিউটার অপারেটর এবং সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন