বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন ঝূকিপূর্ন সেতু রক্ষায় স্পীডব্রেকার বসিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এরমধ্যে মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল ব্রীজের দুইপাশে স্পীড ব্রেকার বসানো হয় শনিবার (২৫ অক্টোবর) ভোরে।স্পীড ব্রেকার বসানোর পরপরই ওইদিন ছোট বড় তিনটি দূর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।দূর্ঘটনার প্রত্যক্ষদর্শী কাসেমাবাদ লালপুল এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শনিবার বরিশাল সড়ক ও জনপদ বিভাগ থেকে ব্রীজের দুইপাশে স্পীড ব্রেকার বসানো হয়। তবে স্পীড ব্রেকারে কোন সর্তকতা মূলক রং দেওয়া হয়নি। যে কারনে ওইদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুইটি মোটরসাইকেল ও একটি অটোভ্যান যাত্রীসহ দূর্ঘটনার কবলে পড়ে।এরমধ্যে দূর্ঘটনার শিকার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউপি সদস্য মোটরসাইকেল চালক মনির হাওলাদারকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।বরিশাল সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শাহিন মিয়া বলেন, ‘ঢাকা থেকে আগত উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ও কাসেমাবাদ এলাকার দুইটি ও জেলার সীমান্তবর্তী ভূরঘাটা ঝূকিপূর্ন ব্রীজের দুই পাশে ব্রীজ রক্ষায় স্পীড ব্রেকার বসানো হয়েছে। সোমবারের মধ্যেই স্পীড ব্রেকারে সতর্কতামূলক রং করে দেওয়া হবে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটার বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, ‘বিষয়টি সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করে দূর্ঘটনারোধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!
উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!

নজির হোসেন ও নুর আলম দুই ভাই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন। নজির হোসেন ২০০১ সালে এসএসসি পাশ করেন। বাবা Read more

ডর্টমুন্ডকে গোল বন্যায় ভাসাল ম্যান সিটি
ডর্টমুন্ডকে গোল বন্যায় ভাসাল ম্যান সিটি

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে দারুণ শুরু করেছিল জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম তিন ম্যাচে ১২ গোল করেছে তারা। এবার মুদ্রার Read more

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড
ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের Read more

টেকনাফে দু’পক্ষের গোলাগুলিতে এক তরুণী নিহত
টেকনাফে দু’পক্ষের গোলাগুলিতে এক তরুণী নিহত

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী অপহরণ চক্র ও মানবপাচারে জড়িত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ১৮ বছর Read more

গাজায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া প্রস্তুত: প্রেসিডেন্ট প্রাবোয়ো
গাজায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া প্রস্তুত: প্রেসিডেন্ট প্রাবোয়ো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেছেন, গাজার ভয়াবহ মানবিক Read more

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন, যা ইতোমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ৮২ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন