বরিশালে সাইবার মানহানির অভিযোগে দায়ের করা মামলার পর পিরোজপুর থেকে এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মামলাটি করেছেন বরিশাল সদর এলাকার মোসাঃ সুমি আক্তার পপি (২৪)। তিনি তাঁর সাবেক স্বামী মনিরুজ্জামান ফয়সাল ও স্বামীর বর্তমান স্ত্রী এরিনের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন।মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর ও অশালীন মন্তব্য প্রচার করে তাঁর সামাজিক মর্যাদা নষ্টের অপচেষ্টা চালিয়েছে।মামলা সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান ফয়সাল ও এরিন পরস্পর যোগসাজশে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বাদীর ছবি ব্যবহার করে নানা অপমানজনক মন্তব্য ও পোস্ট করে। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তাকে ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় বার্তা পাঠানো হয়।আদালত মামলাটি সাইবার সুরক্ষা আইন ২০২৩-এর ২৪, ২৫, ৩০ ও ৩৩ ধারায় আমলে নেন। পরবর্তীতে আদালতের নির্দেশে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুর জেলা শহর থেকে নারী আসামি এরিনকে গ্রেফতার করে।বাদী দাবি করেন, এরিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং তার সাথে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বিভিন্ন কর্মসূচির ছবিও রয়েছে।কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশে মামলা রুজু হয়েছে। সংশ্লিষ্টতা পাওয়ায় নারী আসামি এরিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ গ্রেফতারকৃত এরিনকে সোমবার আদালতে সোপর্দ করা হলে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।বাদী সুমি আক্তার পপি বলেন, ‘আমার মান-সম্মান নষ্ট করার জন্য তারা পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও অশ্লীল ছবি প্রচার করেছে। আমি আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাই।’এ ঘটনায় মামলার অপর আসামি মনিরুজ্জামান ফয়সাল এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি
কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন Read more

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩১
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে Read more

২ নভেম্বর: নামাজের সময়সূচি
২ নভেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

মুসলিম সংখ্যালঘু দেশের হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করলো সৌদি
মুসলিম সংখ্যালঘু দেশের হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করলো সৌদি

১৪৪৭ হিজরি (২০২৬ সাল) সনের হজকে সামনে রেখে ইসলামিক সংখ্যালঘু দেশগুলোর মুসলিমদের জন্য একটি যুগান্তকারী সেবা চালু করেছে সৌদি আরবের Read more

সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: ইসি আনোয়ারুল
সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: ইসি আনোয়ারুল

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। কমিশনার বলেন, সুষ্ঠু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন