বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড রাতের আধাঁরে চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, রড চুরির ঘটনায় সাইক্লোন শেল্টার নির্মানের ঠিকাদার মো. আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে দুইজনকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন- দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার ও একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা বিএনপির সক্রিয় কর্মী।ওসি আরও জানিয়েছেন, গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী এ চুরির ঘটনার সাথে ওই এলাকার আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। এরমধ্যে মজিবর রহমান নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে গ্রেপ্তার করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের নির্বাচিত হলেন নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি
ফের নির্বাচিত হলেন নেপালের জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি

নিজ রাজনৈতিক দলের সদস্যদের ভোটাভুটিতে আবারও দলের প্রধান নির্বাচিত হয়েছেন জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। বৃহস্পতিবার Read more

ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের, যানচলাচল বন্ধ
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের, যানচলাচল বন্ধ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ৩ দফা দাবিতে শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। তাদের স্লোগানে শাহবাগ এলাকা এখন উত্তাল। শিক্ষকরা ঘোষণা Read more

হাদিকে গুলি: হামলাকারীদের গ্রেপ্তার নিয়ে ডিএমপির বিজ্ঞপ্তি
হাদিকে গুলি: হামলাকারীদের গ্রেপ্তার নিয়ে ডিএমপির বিজ্ঞপ্তি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা Read more

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: সালাহউদ্দিন
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে Read more

দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে ডুবে সিনহা খাতুন নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  সকাল সাড়ে ৯ টায় উপজেলার Read more

বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট
বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন