কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈশাখী ফিলিং স্টেশন নামের একটি স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপন দাস স্বাক্ষরিত এক আদেশে অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।এর আগে সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের বিরুদ্ধে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ করেন ভোক্তারা।ভোক্তারা জানান, ভেজাল জ্বালানি নেওয়ার পর অনেক মোটরসাইকেল চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ চালকরা ফিলিং স্টেশনের সামনে গিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে ফিলিং স্টেশনটি বন্ধ করে কর্তৃপক্ষ সেখান থেকে সরে যায়। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের উদ্যোগ নেয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, কমিটিতে উপজেলা কৃষি অফিসার নুর-ই-আলম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. কামরুল পলাশকে সদস্য করা হয়েছে।এছাড়া তদন্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার শামিমা পারভীনকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপন দাস বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত সম্পন্ন করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল
গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল

যুক্তরাষ্ট্রের চাপ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের গাজায় সামান্য পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ Read more

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পাশাপশি  রাজনৈতিক Read more

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠেছে জেলা পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, Read more

মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন
মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন

মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৮
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৮

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন