“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” এই শ্লোগান নিয়ে বরিশালে মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১ মে) সকালে বরিশাল জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নূর এ আলম,  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, বরিশাল আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মোঃ হাফিজুর রহমান হীরা, জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি এস এম মিজানুর রহমান অহিদ, শ্রমিক সংগঠক ডাঃ মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিভিন্ন কাজে কর্মরত শ্রমিক বৃন্দরা উপস্থিত ছিলেন।শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা মাধ্যমে অতিথিরা মহান মে দিবস এর তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার
দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

দেশে গত তিন মাসে বেড়েছে বিদেশি ঋণ । বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯৩ Read more

সুপ্রিম কোর্টে ফিরলো বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ
সুপ্রিম কোর্টে ফিরলো বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ এবং বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৩ মাসের মধ্যে Read more

শার্শায় অসহায় কিশোরীর ওপর পাশবিকতা, অভিযুক্ত রাজনৈতিক নেতা
শার্শায় অসহায় কিশোরীর ওপর পাশবিকতা, অভিযুক্ত রাজনৈতিক নেতা

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। Read more

নিছিদ্র নিরাপত্তা বলয়ে চকরিয়ায় ৯১ মন্ডপে পালিত হবে দুর্গোৎসব
নিছিদ্র নিরাপত্তা বলয়ে চকরিয়ায় ৯১ মন্ডপে পালিত হবে দুর্গোৎসব

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে উপজেলার ৯১ মণ্ডপে এবারও Read more

রায়পুরে দুস্থ ভাসমান জেলেদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
রায়পুরে দুস্থ ভাসমান জেলেদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে অস্বাভাবিক পরিস্থিতি। ঠিক সেই সময়ে দুস্থ ও অসহায় ভাসমান জেলেদের পাশে দাঁড়ালেন রায়পুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন