চুয়াডাঙ্গায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত নারীর নাম মোছাঃ আসমা খাতুন(২৫)। এসময় তার কাছ থেকে তিনটি স্বর্ণের বার জব্দ করা হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারী স্বর্ণ চোরাচালান করবে। সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার বারাদী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া পাকা রাস্তার উপর থেকে ওই গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী আসমা খাতুন কে আটক করে। এসময় আটককৃতর কাছে থাকা তিনটি স্বর্ণের বার (ওজন ৩৫৪গ্রাম), একটি ব্যাটন মোবাইল ও নগদ ১৮০টাকা জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আটান্ন লক্ষ আটান্ন হাজার সাতশত ছাপ্পান্ন টাকা। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত আসামীকে থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি
ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, তারা আজ বুধবার (০১ এপ্রিল) সকালে দক্ষিণ Read more

রাজধানীর শেওড়াপাড়ায় বহুতল ভবনে আগুন
রাজধানীর শেওড়াপাড়ায় বহুতল ভবনে আগুন

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে এই Read more

বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি
বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি

ভারতের নয়াদিল্লি বায়ুদূষণের বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে। দীপাবলির আতশবাজি, যানবাহনের ধোঁয়া ও কৃষিজ ফসল পোড়ানোর ফলে দূষণ এতো বেড়েছে যে, Read more

মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে
মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে

গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম Read more

আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ
আন্দোলনের সেই বীরদের কার্যকলাপে দেশবাসী এখন অতিষ্ঠ

২০২৪ সালের গণ আন্দোলনকে স্বাধীনতার কাছাকাছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে আন্দোলনের সেই Read more

কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি
কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতি

কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাত দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন