বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে চাঁদনী বেগম (৩২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।দুই সন্তানের জননী চাঁদনী বেগম সলিয়াবাকপুর গ্রামের কুয়েত প্রবাসী আমিনুল ইসলাম গোলন্দাজের স্ত্রী। তার মেয়ে মাইশা আক্তার (১৪) নবম শ্রেণী ও ছেলে আব্দুল্লাহ (৮) দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার সময় তারা তাদের নানা বাড়িতে ছিলো। বানারীপাড়া থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, বুধবার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলায় চাঁদনীর শয়ন কক্ষের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে পরিবারের লোকজন দরজা খুলতে ব্যর্থ হয়।পরবর্তীতে পাশের বিল্ডিংয়ের ওপর দিয়ে বৈদ্যুতিক পাখার (ফ্যান) সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় চাঁদনীকে ঝুলন্ত অবস্থায় তার রুমে দেখতে পেয়ে দরজা ভেঙ্গে ফেলেন। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে।সোমবার Read more

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা Read more

ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা
ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (৪ জানুয়ারি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় Read more

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল Read more

গাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠন করলেন ট্রাম্প
গাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠন করলেন ট্রাম্প

গাজার জন্য 'বোর্ড অব পিস' এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম Read more

ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার
ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামের ফটিকছড়িতে মারামারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন