বরিশালে স্ত্রী লামিয়া ও তার স্বামী অটোচালক রাহাতের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।  মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বরিশাল সদর উপজেলায় চরকাউয়া  ইউনিয়নে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্টিত হয়।বিক্ষুব্ধরা জানান, এক বছর পূর্বে পারিবারিকভাবে রাহাত ও লামিয়ার বিয়ে হয়। তাদের মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব ছিল না। তবে শ্বশুড়-শাশুড়ির সাথে লামিয়ার দ্বন্দ্ব লেগেই থাকতো। এ কারনে লামিয়ার উপর শ্বশুড়-শাশুড়ি নির্যাতন চালাতো। এমনকি তারা দুইজনই হাত তুলতো বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় নিয়ে সালিশী হলেও শ্বশুড়-শাশুড়ি কারনে-অকারনে তাদের নির্যাতন চালিয়ে আসছিল। পিতামাতা হওয়ায় রাহাতও তাদের কিছু বলতে পারতো না। সকলের ধারনা এসব বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাহাত তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। এ সময় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এর আগে ১৪ এপ্রিল সকালে নিজ কক্ষের দরজা না খোলায় গ্রামবাসী এসে দরজা ভেঙ্গে বিছানার উপর লামিয়া এবং ফ্যানের সাথে রাহাতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশিরা। পরে সেই দিন দুপুরে নিহতদের লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধীদের জের ধরেই এমন ঘটনাটি ঘটেছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিএমপির পল্লবীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার
ডিএমপির পল্লবীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার

ডিএমপির মিরপুর বিভাগের পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার Read more

লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকদের ঈদ উপহার প্রদান
লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকদের ঈদ উপহার প্রদান

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার একমাত্র টেকনিক্যাল ইনস্টিটিউট, জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক/শিক্ষিকাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার তুলে দেওয়া Read more

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে ওয়াশিংটনসহ দেশটির অনেক অঙ্গরাজ্যে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে। দ্বিতীয় মেয়াদে Read more

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গা জাফরপুরস্থ ৬ বিজিবি ব্যাটেলিয়ানের সামনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান (৩০) নামে এক যুবক মারাগেছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন