জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল পেতে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রশিদুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ভোট গণনা সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে করা হবে। তাই কিছুটা সময় লাগবে। আশা করছি আগামীকাল সকাল কিংবা দুপুরের মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে।নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী,  আল বেরুনী হলে ২১১ ভোটের বিপরীতে ১২৫ ভোট, আ ফ ম কামাল উদ্দিন হলে ৩৪১ ভোটের বিপরীতে ২১৬ ভোট, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ ভোটের বিপরীতে ৩১০ ভোট, নওয়াব ফয়জুন্নেসা হলে ২৮০ ভোটের বিপরীতে ১৩৭ ভোট এবং শহীদ সালাম-বরকত হলে ২৯৯ ভোটের বিপরীতে ২২৪ ভোট পড়েছে।মওলানা ভাসানী হলে ৫১৪ ভোটের বিপরীতে ৩৮৪ ভোট, জাহানারা ইমাম হলে ৩৬৭ ভোটের বিপরীতে ২৪৭ ভোট, প্রীতিলতা হলে ৩৯৯ ভোটের বিপরীতে ২৪৬ ভোট, বেগম খালেদা জিয়া হলে ৪০৯ ভোটের বিপরীতে ২৪৯ ভোট, ১০ নম্বর (ছাত্র) হলে ৫৪১ ভোটের বিপরীতে ৩৮১ ভোট এবং শহীদ রফিক-জব্বার হলে ৬৫৬ ভোটের বিপরীতে ৪৭০ ভোট পড়েছে।এছাড়া বেগম সুফিয়া কামাল হলে ৪৫৬ ভোটের বিপরীতে ২৪৬ ভোট, ১৩ নম্বর (ছাত্রী) হলে ৫৩২ ভোটের বিপরীতে ২৭৯ ভোট, ১৫ নম্বর (ছাত্রী) হলে ৫৭১ ভোটের বিপরীতে ৩৩৮ ভোট, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ ভোটের বিপরীতে ২৬১ ভোট এবং রোকেয়া হলে ৯৫৫ ভোটের বিপরীতে ৬৮০ ভোট পড়েছে।বিকেল ৫টার পর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে ভোটগ্রহণ শেষ হয়। পরে কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্সগুলো সেখানে আনা হয়। তবে তখন পর্যন্ত গণনা কার্যক্রম শুরু হয়নি।নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর, পুরাতন প্রশাসনিক ভবন, বটতলা, প্রান্তিক গেট, ডেইরি গেট, ট্রান্সপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি এপিবিএন, বিজিবি ও র‍্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কটিয়াদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কটিয়াদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজীপুরে খতিব অপহরণ, দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে এর প্রতিবাদে Read more

ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা
ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সবসময়ই নিজেকে রেখেছেন আলোচনা ও জনপ্রিয়তার কেন্দ্রে। ব্যক্তিগত Read more

নেত্রকোনায় শিশু ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নেত্রকোনায় শিশু ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় আলোচিত শিশু পান্নাকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন Read more

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা Read more

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে Read more

উৎসবমুখর পরিবেশে চলছে জাকসু নির্বাচন
উৎসবমুখর পরিবেশে চলছে জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন