বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল অসহায় চার দরিদ্র পরিবার। স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট ’৮৪–এর উদ্যোগে এসব পরিবারকে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বরিশাল নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে ইভেন্ট ’৮৪–এর পক্ষ থেকে উপার্জনমূলক এসব সামগ্রী বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। এ সময় উপস্থিত ছিলেন ইভেন্ট ’৮৪–এর আহ্বায়ক ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।এই আয়োজনে শারীরিক প্রতিবন্ধী মো. আনোয়ার হোসেন মিয়াকে একটি বিশেষায়িত ভ্যানগাড়ি এবং ব্যবসা শুরু করার জন্য ডিম প্রদান করা হয়। এই ভ্যানগাড়ির মাধ্যমে তিনি চলাচলের পাশাপাশি ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবেন।ভ্যান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আনোয়ার হোসেন মিয়া বলেন, “একসময় আমি মাদ্রাসায় শিক্ষকতা করতাম ও ইমামতি করতাম। পরে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ার পর রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হই। ইভেন্ট ’৮৪ আমাকে যে ভ্যান আর ডিম দিয়েছে, এতে এখন আর ভিক্ষা করতে হবে না। মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি।”এছাড়াও এ কর্মসূচির আওতায় জামাল আকন, মিজান ও সীমা বেগমকেও স্বাবলম্বী হতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।উল্লেখ্য, গত দুই বছরে ইভেন্ট ’৮৪ বরিশালে প্রায় ১৫০ পরিবারকে স্বাবলম্বী করেছে। তীব্র শীতে শহরের ফুটপাতে থাকা মানসিক প্রতিবন্ধীদের বিতরন করেছেন শীত নিবারনের গরম কাপড়।১৯৮৪ সালে মাধ্যমিক পাস করা বরিশালের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংগঠনটি নিয়মিতভাবে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার
মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর Read more

কিশোরগঞ্জের হোসেনপুরে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল
কিশোরগঞ্জের হোসেনপুরে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে পুণ্যার্থীদের ঢল নেমেছে। পাপমোচনের আশায় দেশের Read more

বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং
বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক গবাদিপশুর ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস শনাক্তে একটি নতুন ধরনের মেশিন লার্নিং প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই Read more

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ আটক ১
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ আটক ১

কক্সবাজারের চকরিয়ায় পান সরবরাহের আড়ালে সংঘবদ্ধ অস্ত্র পাচার চক্রের সদস্যকে আটক করেছে র‍্যাব ও কোস্টগার্ডের যৌথ বাহিনী। এ সময় একটি Read more

টেকনাফে নৌকার ভিতর থেকে ইয়াবাসহ গ্রেফতার ৪
টেকনাফে নৌকার ভিতর থেকে ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ফিশিং ঘাঁট এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ 'চার' মাদক কারবারিকে গ্রেফতার করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন