বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লীরা।শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭ টায় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।সকাল থেকেই ঈদ জামাতে অংশগ্রহণ করতে দলে দলে ঈদগাহ ময়দানে প্রবেশ করতে শুরু করেন মুসল্লীরা।বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কায়ছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীরা প্রধান জামাতে অংশগ্রহণ করেন। পরে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।নামাজ শেষে পরস্পরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লীরা।প্রধান ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও নগরীতে ৫০০ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। সোমবার (১২ Read more

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক
প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ Read more

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপিতে সাড়ে ৪ হাজার মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপিতে সাড়ে ৪ হাজার মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২ দিনে সাড়ে ৪ হাজার মামলা করেছে ঢাকা মহানগর Read more

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে ৩ কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন Read more

ওসমান হাদিকে গুলি : ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার
ওসমান হাদিকে গুলি : ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: উপসাগরীয় দেশগুলোতে চূড়ান্ত সতর্কতা
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: উপসাগরীয় দেশগুলোতে চূড়ান্ত সতর্কতা

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে খুব বেশি দূরে নয় পারস্য উপসাগরীয় (গালফ স্টেটস) দেশগুলো। অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি থাকায় সংঘাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন