ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের ৬২৭ জনের প্রাণহানি হয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৪ হাজার ৮৭০ জন।আজ বুধবার রাতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের একটি আপডেট সংখ্যা প্রকাশ করেছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর বলেছেন, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬২৭ জন নিহত এবং ৪ হাজার ৮৭০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরারহোসেইন কারমানপুর বলেন, ইসরায়েলের হামলায় তেহরানে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। এরপর রয়েছে কেরমানশাহ, খুজেস্তান, লোরেস্তান ও ইসফাহান।পোস্টে কারমানপুর লিখেছেন, ‘আমি কোনো মন্তব্য করছি না। হামলায় আহত শিশু, মা ও বেসামরিক নাগরিকদের বেদনাদায়ক দৃশ্যও আমি বর্ণনা করছি না- এটি আমি মানুষের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি, তারা বিচার করবে।’স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের হামলায় নিহত ইরানের নাগরিকদের প্রায় ৮৬ দশমিক ১ শতাংশ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বাকি ১৩ দশমিক ৯ শতাংশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি পারভেজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি পারভেজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে থেকে তল্লাশি চালিয়ে দুইশত পিস Read more

উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৩ রানে জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট Read more

রাশিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ: নিহত ৫, জরুরি অবস্থা জারি
রাশিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ: নিহত ৫, জরুরি অবস্থা জারি

রাশিয়ার সারাতোভ শহরের একটি আবাসিক ভবনে গ্যাস লিকজনিত বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ Read more

ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু
ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে Read more

খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক

খুলনা জেলার ফুলতলায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— ফুলতলার দামোদর কলোনি পাড়ার বাসিন্দা মো. সেলিম Read more

উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

যথাযথ আইনী প্রক্রিয়া মেনেই উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে তার ভুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন