অন্তর্বর্তী সরকারের আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেটা আইন-আদালতের ব্যাপার। কিন্তু আপনারা যে অন্তর্বর্তী সরকার, সেটা কোন আইনের ভিত্তিতে?বুধবার (২৩ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় বৈশাখী শোভাযাত্রার মোটিফ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করবে কি না, তা নির্ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। কারণ প্রশাসন এখনও এই সরকারের হাতেই।তিনি বলেন, আওয়ামী লীগের ভয়ংকর সন্ত্রাসীদের দমন করতে হলে কী ধরনের আইন প্রণয়ন করতে হবে, তা সরকারকে জনগণের কাছে খোলাসা করতে হবে। শেখ হাসিনাকে যারা পাহারা দিয়েছে, দেশের টাকা পাচার করেছে এবং ব্যাংক লুট করেছে, তাদের খুঁজে বের করতে না পারলে মানুষ এ সরকারকে ব্যর্থ বলবে। রিজভীর অভিযোগ, নির্বাচন নিয়েও সরকার টালবাহানা করছে।এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা, জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়: খন্দকার নাসিরুল
জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়: খন্দকার নাসিরুল

'নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়' বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য Read more

ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন

পবিত্র ঈদ-উল-ফিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) Read more

ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ না থাকায় দুটি লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর Read more

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন
ব্রাজিলে  বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী।শুক্রবার (১৭ অক্টোবর) রাত Read more

কড়া নিরাপত্তায় চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
কড়া নিরাপত্তায় চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই Read more

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট
মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আবহ ছিল অন্যরকম। দলের ৩-০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন