বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরধরে ৪ মাসের ১টি কন্যা সন্তানের রেখে মোসাঃ সিনথিয়া (১৯) নামের এক গৃহবধূর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সিনথিয়া পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা হাসান মোহাম্মদ আলিফের মেয়ে।সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব গহরপূর এলাকায় এঘটনা ঘটে।‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সিনথিয়ার শ্বাশুরি মাঠে মুগডাল তুলতে যায়। কিছুক্ষণ পর ৪ মাসের কন্যা সন্তানের কান্নার শব্দ পেয়ে বাসার পাশের লোকজন এগিয়ে আসে। তখন বন্ধ ঘরের জানালা দিয়ে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সিনথিয়াকে দেখতে পায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।এদিকে সিনথিয়ার বাবা আলিফ ও পরিবারের সকলের অভিযোগ সিনথিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তারা আরও বলেন, বিয়ের পর থেকে সিনথিয়ার উপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার চালিছে। তুচ্ছ ঘটনা নিয়ে প্রায় তাকে মারধর করতো স্বামী হাসিব সিকদার ও তার মা। সংসারের কথা চিন্তা করে সব কিছু মুখ বুঝে সহ্য করেছে। তারা বলেন আজ সকালেও সিনথিয়াকে মারধর করা হয় এবং তাকে মেরে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এসময় সিনথিয়ার পরিবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।‎‎পাথরঘাটা থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) ইয়াকুব হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সন্দেহ জনকভাবে সিনথিয়ার স্বামী হাসিব সিকদার ও তার শ্বশুর জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরে দুস্থ ভাসমান জেলেদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
রায়পুরে দুস্থ ভাসমান জেলেদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে অস্বাভাবিক পরিস্থিতি। ঠিক সেই সময়ে দুস্থ ও অসহায় ভাসমান জেলেদের পাশে দাঁড়ালেন রায়পুর Read more

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

ভোলায় অস্ত্র, গুলি ও জাল টাকা উদ্ধার
ভোলায় অস্ত্র, গুলি ও জাল টাকা উদ্ধার

ভোলায় একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি, একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট Read more

রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু
রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় ইরানের কাছে একটি বার্তা পাঠানোর অনুরোধ করেছেন।ডিপ্লোম্যাটিক সূত্রের Read more

সাকিবকে ‘না’ বলা যায় না’: ইফতেফখার মিঠু
সাকিবকে ‘না’ বলা যায় না’: ইফতেফখার মিঠু

রাজনৈতিক কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সও আশানূরূপ নয়। সবশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন