বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিত্যক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে পাথরঘাটা পৌর শহরের কেএম মাধ্যমিক বিদ্যালয়ের সামনের ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, কেএম স্কুলের দুই শিক্ষার্থী খেলাধুলা করতে গিয়ে বন্ধ আদালত ভবনে প্রবেশ করে। ভবনের কেঁচি গেট তালাবদ্ধ থাকলেও নিচ দিয়ে ছোট শিশুরা প্রবেশ করতে পারে এমন ফাঁকা জায়গা ছিল। ভবনের সিঁড়িতে অচেনা যুবকের ফুলে যাওয়া মরদেহ দেখে তারা ভয়ে ফিরে এসে অন্য শিক্ষার্থীদের জানায়। পরে বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।লাশের বর্ণনা অনুযায়ী, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও সবুজ রঙের টি-শার্ট। পাশে ছিল একটি পানির বোতল ও দুই বেল্টের স্যান্ডেল। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটির মৃত্যু এক সপ্তাহ আগে হয়েছে। লাশটি অনেকটাই বিকৃত ও পচে গলে গেছে।পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মৃত যুবকের এখন পর্যন্ত কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। পাথরঘাটায় এই সংক্রান্ত কোনো মিসিং ডায়েরিও নেই। আমরা বিভিন্নভাবে খোঁজ নিচ্ছি। পরিচয় শনাক্ত না হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পাশাপাশি স্থানীয়রাও লাশের পরিচয় জানতে অপেক্ষা করছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করলো জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করলো জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতিসংঘ। বুধবার (০৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে Read more

খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলিবিদ্ধ চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির জন্য খাস দিলে (একনিষ্ঠ মনে) সবাইকে দোয়া করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

টিভিতে আজকের খেলা (১২ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট)

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে Read more

ইরানে ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প
ইরানে ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে বড় ধরনের হামলা সমর্থন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের Read more

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে এলাকার একটি বাড়ি Read more

সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি
সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি

কুমিল্লার মেঘনা উপজেলায় নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী জমিদারবাড়ি। একসময় যে স্থাপনা ছিল ঐশ্বর্য, ক্ষমতা ও সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন