বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।জানা গেছে, এক পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিনের মতো অফিসে কাজ করতে গিয়ে একটি রুমের ভেতর শব্দ শুনতে পান। বিষয়টি অন্যদের জানালে তাঁরা এসে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডে হিসাব শাখার ওই কক্ষে থাকা পুরোনো ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, একটি ফ্রিজ, বিভিন্ন কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান জানান, ‘পরিচ্ছন্নতাকর্মী একটি রুম থেকে শব্দ শুনে অন্যদের জানান। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তখন অনেকেই ঘুমিয়ে ছিল, যে কারণে আগুনে ওই রুমটি ক্ষতিগ্রস্ত হয়, আর অন্যান্য রুমে ধোঁয়ার আচ্ছাদন পড়ে।’বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, ‘সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন মূলত হিসাব শাখার একটি রুমেই সীমাবদ্ধ ছিল। মূল স্টোরে আগুন ছড়ায়নি।’আগুনে সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘এ ব্যাপারে এখন কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের
হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেসব দেশকে সতর্ক করেছে ইরান। তারা বলেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো হামলা চালায় Read more

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২৯ মার্চ) দুপুরে টঙ্গীবাড়ি বাজারে Read more

মিরপুরে দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
মিরপুরে দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে চাপে পড়েছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামলেও একের পর Read more

ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’
ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

অবশেষে রাজধানীর সরকারি সাত কলেজের নতুন শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। রাজধানীর এই সরকারি সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় Read more

নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব
নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব

বিএনপইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সমালোচকদের যে সংশয় ছিলো তা দূর হয়েছে বলে Read more

খাদ্য নিরাপত্তা নিয়ে কো‌নও ধরনের শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা
খাদ্য নিরাপত্তা নিয়ে কো‌নও ধরনের শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে, যা অতীতে কেউ করেনি। এছাড়াও খাদ্য নিরাপত্তা নিয়ে কো‌নও ধরনের শঙ্কা নেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন