বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই ঘটনাটি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ফেসবুকে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন।মো. ফয়সাল বারী ফেসবুকে লিখেন, জেলা আওয়ামী লীগের নেতারা কোথায়? কোথায় দল বিক্রি করেছেন বা তাদের ব্যর্থতা কোথায় ছিল? এই সুবিধাভোগীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখান থেকে আওয়ামী লীগের নেতাদের অনেক শিক্ষণীয় আছে।কে এম রিমন নামে একজন লিখেন, পিঠ বাঁচাতে দল পাল্টাচ্ছে।জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমোনাই পীর হযরত মাওলানা সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে হাত রেখে অ্যাড. মো. মনিরুল ইসলাম মনি আওয়ামী লীগ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে সদস্য পদ গ্রহণ করেন।তবে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগপত্র দিয়েছেন কি না- এ বিষয়ে অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।যোগদানের বিষয়টি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ নিশ্চিত করে বলেন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মনিরুল ইসলাম মনি পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে বাংলাদেশ ইসলামী আন্দোলনে বয়াত (যোগদান) করেন।তিনি আরও বলেন, দলের কর্মী না হলে তার দলীয় পদ পদবি পাওয়ার কোনো সুযোগ নেই।এ বিষয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অপরাধী ও দাগি রয়েছেন তাদের যোগ দেওয়ার কোনো সুযোগ নেই। তবে যারা অন্য দলের সঙ্গে সম্পৃক্ত তওবা করে বা দলের প্রধানের কাছে বয়াত নিতে পারেন। এ জন্য তারা দলের পদ পদবিধারী হবেন না।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের কারখানায় রোবট কর্মী নিয়োগ দেবে হুন্দাই
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের কারখানায় রোবট কর্মী নিয়োগ দেবে হুন্দাই

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর গ্রুপ জানিয়েছে, তারা ২০২৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত তাদের উৎপাদন কারখানায় Read more

দুবাই না করে দিলেও আইপিএল আয়োজন করতে প্রস্তুত ইংল্যান্ড
দুবাই না করে দিলেও আইপিএল আয়োজন করতে প্রস্তুত ইংল্যান্ড

পাক-ভারত চলমান সংঘাত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড Read more

আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ
আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

খানসামায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ভয়ভীতি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
খানসামায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ভয়ভীতি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

দিনাজপুর জেলার খানসামা থানার এসআই শাহীন শহিদ এবং কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, ভাড়াটিয়াকে মারধর, ছিনতাইসহ নানা Read more

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, আরও ২৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, আরও ২৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। বুধবার (২৮ মে) এক Read more

উল্লাপাড়ায় বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আমীরসহ ৩০ জামায়াত নেতা
উল্লাপাড়ায়  বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আমীরসহ ৩০ জামায়াত নেতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমীরসহ ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন