কুমিল্লার চান্দিনা উপজেলায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলে শাহীন (২৫)-এর বিরুদ্ধে। নিহতের নাম হালিমা বেগম (৪৫)। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী এমদাদ মুন্সীকেও আটক করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হালিমা বেগম ছিলেন এমদাদ মুন্সীর তৃতীয় স্ত্রী। এর আগে প্রথম স্ত্রী মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু সৎ ছেলেদের নির্যাতনের কারণে দ্বিতীয় স্ত্রী সংসার ছেড়ে চলে যান। তিন মাস আগে এমদাদ মুন্সী তৃতীয়বারের মতো হালিমা বেগমকে বিয়ে করেন।বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি শুরু হয়। সৎছেলে শাহীন তার সৎ মাকে পছন্দ করতেন না, প্রায়ই তর্ক-বিতর্ক ও হুমকি দিতেন। স্থানীয়রা জানান, শাহীনের মানসিক অবস্থাও কিছুটা অস্বাভাবিক ছিল। তিনি ধারণা করতেন, নতুন সৎ মা সম্পত্তির ভাগে তাকে বঞ্চিত করতে পারেন। পারিবারিক দ্বন্দ্বই হত্যার মূল কারণ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।ঘটনার সময় পরিবারের সদস্যরা অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন। নিহতের পুত্রবধূ শিরিনা আক্তার বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম, হঠাৎ শ্বশুরের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি শাহীন ঘর থেকে বের হচ্ছে। শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখি।’নিহতের স্বামী এমদাদ মুন্সী বলেন, ‘রাত ১১টার দিকে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, শাহীন ধারালো অস্ত্র দিয়ে আমার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করছেন। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে শ্লীলতাহানির অভিযোগে একজন আটক
খাগড়াছড়িতে শ্লীলতাহানির অভিযোগে একজন আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দীঘিনালা Read more

২০ বছর আগের গান ঘিরে আইনি জটিলতায় হানি সিং ও বাদশা
২০ বছর আগের গান ঘিরে আইনি জটিলতায় হানি সিং ও বাদশা

প্রায় দুই দশক আগে প্রকাশিত একটি গানের কারণে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় পপ তারকা হানি সিং ও বাদশা। Read more

জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ জ্যেষ্ঠ তিন সাংবাদিককে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই তিন সাংবাদিক হলেন একুশে পদকপ্রাপ্ত Read more

‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’
‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি Read more

ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!
ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেখা মিললো লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আশরাফ উদ্দিন আরজুর। Read more

বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন