রাজধানীর বনানী এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) ভোরে মহাখালীর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নামপরিচয় এখনও জানা যায়নি। হাসপাতালে নিয়ে আসা পথচারী বিল্লাল হোসেন জানান, সাদা রঙের প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-ঘ ১২-৪০৪২) নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা তিনজনই গুরুতর আহত হন। দুজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য আরেকজনকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে নির্মাণের ৫ বছরেও চালু হয়নি ‘আধুনিক বাজার ভবন’
জামালপুরে নির্মাণের ৫ বছরেও চালু হয়নি ‘আধুনিক বাজার ভবন’

প্রতি বছর সোয়া কোটি টাকার বেশি রাজস্ব আয় হয় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগরের নঈম মিয়ার বাজার থেকে। অথচ বাজারটির গ্রামীণ Read more

ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নফল নামাজ
ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নফল নামাজ

ভৈরবকে জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছেন সর্বস্তরের জনগণ।শুক্রবার (৩১ অক্টোবর) Read more

হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না, তারা শহরে বদলি হতে চান—এটিকে সামাজিক ও রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন প্রাথমিক Read more

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন কিশোরগঞ্জের নাজমুল
৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন কিশোরগঞ্জের নাজমুল

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত নিকলীতে পানির সঙ্গে বেড়ে ওঠা যুবক ছোটবেলার লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। দীর্ঘ ৩৭ বছর পর বিশ্বখ্যাত Read more

খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা
খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা

খুলনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ঘেরাও করে তালা ঝুলিয়ে Read more

শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে
শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে

শিশু ও কিশোর-কিশোরীদের অনেক সময় ঘুমের সমস্যা হয়। স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করলে, অনেক সময় তাদের ভালো ঘুম হতে সাহায্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন