পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসীতে ঈদুল ফিতরের নামায শেষে এক যুবককে উপস্থিত মুসল্লির ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বিটুল নামে যুবক গুরুতর আহত হন। মাথায় আঘাতের কারণে রক্ত ঝরতে দেখা যায়।বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই অভ্যুত্থানের পূর্বে তিনি টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।স্থানীয়রা জানায়, শনিবার (২১ মার্চ) টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ইদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয় সকাল ১০ টায়। ঈদকে কেন্দ্র করে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের জন্য মেলা বসে। প্রতিবছর মেলায় আগত ব্যবসায়ীদের থেকে ২০-৫০ টাকা আদায় করা হতো মাঠ পরিষ্কারের জন্য।কিন্তু এবার ঈদে যুবদল নেতা বিটুল মেলায় আগত ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। আদায়কৃত চাঁদা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ব্যয় করা হবে বলেও জানানো হয়। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই চাঁদা উত্তোলনে অপারগতা প্রকাশ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য গতকাল বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ কাজও শুরু হয়।​মেলায় আগত একাধিক ব্যবসায়ী বলেন, আজ বিটুলের নেতৃত্বে আশরাফুল, সহিদুলসহ বেশ কয়েকজন ব্যবসায়ীদের থেকে মাত্রাতিরিক্ত চাঁদা দাবি করে বসে। তাদের দাবি, প্রতিটি দোকান থেকে চারশ থেকে ছয়শ টাকা পর্যন্ত চাঁদা দাবি ও অনেকের কাছে তা আদায়ও করা হয়। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন ব্যবসায়ীরাসহ স্থানীয়রা। এই সময় চাঁদা দিতে না চাওয়ায় বেশ কয়েকটি দোকান ভাঙ্গচুর ও মালামাল লুট করা হয় বলেও জানান ভুক্তভোগীরা।বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিটুলকে ধাওয়া করে উপস্থিত লোকজন গণপিটুনি দেয়। এই সময় দুই একজন তাকে রক্ষার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এক বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন বিটুল। এক পর্যায়ে দেবীগঞ্জ থানায় বিষয়টি অবগত করলে পুলিশ গিয়ে বিটুলকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম আযম বলেন, বিদ্যালয় মাঠে ঈদের পরদিন কনসার্ট আয়োজনের জন্য মেলায় ব্যবসায়ীদের থেকে চাঁদা উত্তোলনের কথা জানানো হলে আমি নিষেধ করি। কিন্তু আমার নিষেধ উপেক্ষা করে কনসার্ট আয়োজনের কথা বলে চাঁদা উত্তোলন করতে গেলে গণ্ডগোল শুরু হয়। ঘটনার জেরে একজনকে স্থানীয়রা গণপিটুনি দেয় বলে শুনেছি।দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ঈদ উপলক্ষ্যে মেলায় আগত অস্থায়ী দোকান থেকে মাঠ পরিষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পুলিশ যাওয়ার আগেই ঘটনাটি প্রায় সমাধান হয়ে যায় বলে তিনি জানান।এইদিকে একটি পক্ষ রামগঞ্জ বিলাসী ঈদগাহ মাঠের ব্যয় নির্বাহের জন্য আজ মেলায় চাঁদা আদায় করা হয়েছিল বলে দাবি করে। তবে রামগঞ্জ বিলাসী ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আব্দুল জব্বার বলেন, রামগঞ্জ বিলাসী ঈদগাহ ময়দান উপজেলা সুপরিচিত। প্রতি বছর এখানে ঈদে বড় জামায়ত অনুষ্ঠিত হয়। আমাদের ঈদগাহ মাঠের ব্যয় নির্বাহ কিংবা ইমামের সম্মানী প্রদানের জন্য কোন ঈদেই মেলা থেকে চাঁদা আদায় করা হয়নি। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ
আদালতে ধাক্কাধাক্কিতে জুতা হারালেন সাবেক এমপি মমতাজ

আদালতে তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্য দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পায়ে থাকা জুতা হারালেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।মঙ্গলবার Read more

টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম
টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম

দীর্ঘদিন পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে Read more

দেশের মানুষ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাচ্ছে : তারেক রহমান
দেশের মানুষ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাচ্ছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে। প্রতিশ্রুতি Read more

শরীয়তপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড
শরীয়তপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এসএসসি পরীক্ষার সময় দুই পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ Read more

বিএনপির সাবেক নেতা আ.লীগে যোগ দিয়ে বললেন শেখ হাসিনা ফিরবে
বিএনপির সাবেক নেতা আ.লীগে যোগ দিয়ে বললেন শেখ হাসিনা ফিরবে

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক এমপি ডা. ফজলুর করিমের ছেলে ও সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন