মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ।সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।এতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা-আশুলিয়া ও ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী, বাইপাইল পয়েন্টে ডাইভারশন চলবে। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সব যানবাহন চালককে অনুরোধ করা যাচ্ছে।এছাড়া সর্বসাধারণের জন্য সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।এদিকে নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এ সময় মেট্রোরেলের সব স্টেশনেই ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং যাত্রী পরিবহন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর (বাছুরবান্দা) এলাকার বাসিন্দা দ্বিপ্তি রাণীর দোকানঘরে গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে দিবাগতরাত ৪ Read more

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জামালপুরের টোকন নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জামালপুরের টোকন নিহত

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম টোকন (৪৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সৌদি আরবের Read more

মঙ্গলবাড়িয়ার রসালো লিচুর ফলন ভালো, কমতে পারে দাম
মঙ্গলবাড়িয়ার রসালো লিচুর ফলন ভালো, কমতে পারে দাম

যেদিকে চোখ যায় শুধুই লিচু গাছ দেখা যায়। রসে টইটম্বুর, বড় আঁশ ও বাহারি ঘ্রাণে মুখরিত প্রকৃতি।  কিশোরগঞ্জের ‘মঙ্গলবাড়িয়া লিচুর Read more

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০
ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০

ওয়াশিংটন-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনের বেশি। Read more

তাপপ্রবাহ নিয়ে জরুরি ৯ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের
তাপপ্রবাহ নিয়ে জরুরি ৯ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি ৯টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।গতকাল রবিবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন