বড়াল নদীর দখল, দূষণ ও অবৈধ স্থাপনা অপসারণসহ পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণের দাবিতে রাজশাহীর বাঘায় স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা শাখা।বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তারের মাধ্যমে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। ইউএনও স্মারকলিপি গ্রহণ করে জানান, বিষয়টি গুরুত্বসহকারে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।স্মারকলিপি প্রদান করেন বাপা বাঘা শাখার সভাপতি প্রফেসর ড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম, সহ-সভাপতি বেনজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুদ, রানু আক্তারী ও মর্জিনা বেগম।এসময় উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, সাংবাদিক তোফাজ্জল করিম মিলন, ফজলুর রহমান মুক্তা, হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, লালন উদ্দিন, মো. জহুরুল ইসলাম, সাইদুল ইসলাম ও দোয়েল মোল্লা।স্মারকলিপিতে বলা হয়, বড়াল নদী পদ্মা, যমুনা ও চলনবিলের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এটি দেশের জীববৈচিত্র্য, কৃষি, পানি সরবরাহ ও জলজ প্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে নদীটি দখল, ভরাট ও দূষণের শিকার। উৎসমুখে নির্মিত চারঘাট ও আটঘড়ি সুইচগেটসহ বিভিন্ন স্থাপনা পানি প্রবাহ ব্যাহত করছে। নদীপাড় দখল করে বাড়িঘর, অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে।বাপার দাবি, বড়াল নদীর সীমানা চিহ্নিত করে অবৈধ দখলদার উচ্ছেদ, সুইচগেট অপসারণ করে পূর্ণাঙ্গপ্রস্থ সেতু নির্মাণ, নিয়মিত খনন ও দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।স্মারকলিপিতে আশাবাদ ব্যক্ত করা হয়, বর্তমান প্রশাসনের উদ্যোগেই বড়াল নদী পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়ার যুবদল নেতার সংবাদ সম্মেলন
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়ার যুবদল নেতার সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উল্লাপাড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক Read more

আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা
আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা

আমার পরে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, Read more

ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল
ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর Read more

ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত
ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত

ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার একটি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।বৃহস্পতিবার Read more

এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ
এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ

‘দেশ গড়াতে জুলাই পদযাত্রা’ সহ এনসিপির রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আ. লীগের Read more

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে আমিরাবাদ ইউনিয়নের চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পুরান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন