ভারতের একাধিক স্থানে বড়দিনের উৎসবে হামলা চালিয়েছে উগ্রপন্থীরা। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে অনুষ্ঠানস্থলে, ভাঙচুর করা হয়েছে সান্তা ক্লজের মূর্তিও। এ ঘটনায় আটক করা হয়েছে ৪ সন্দেহভাজনকে।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দুসহ একাধিক ভারতীয় গণমাধ্যম।  ঘটনাগুলোর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, উগ্র স্লোগান দিয়ে বড়দিনের সাজসজ্জা, মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করছে উত্তেজিত মব। এ সময় শপিংমলের ভেতরে ঢুকেও তাণ্ডব চালায় তারা। এঘটনায় খ্রিস্টধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোও এ নিয়ে গভীর উৎকণ্ঠা জানিয়ে বিবৃতি দিয়েছে।বড়দিনের মৌসুমে খ্রিস্টানদের ওপর সুনির্দিষ্টভাবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো আক্রমণ চালাচ্ছে জানিয়ে ভারতের ক্যাথলিক বিশপ’স কনফারেন্স বলেছে, তারা এসব ঘটনার ‘কোনো যদি-কিন্তু না রেখেই নিন্দা জানাচ্ছে।’ সংগঠনটি জানিয়েছে, ভারতজুড়ে বেশ কয়েকটি রাজ্যে বড়দিন ও এর আগে উদ্‌যাপনের প্রস্তুতির সময়ে যীশুখ্রিস্টের জন্ম উদ্‌যাপন করতে গাওয়া আনন্দের গান ‘ক্রিস্টমাস ক্যারল’-এর গায়ক-গায়িকাদের ওপর, চার্চে ধর্মীয় সভায় কিংবা বড়দিনের অনুষ্ঠানে বাধা দিয়েছে ও হেনস্তা করেছে।মানবাধিকার সংগঠনগুলো এসব অভিযোগের পাশাপাশি বিভিন্ন চার্চে ভাংচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট করে দেওয়া এবং বড়দিনের উৎসব পালন করতে থাকা মানুষকে হুমকি-ধামকি দেওয়ার ঘটনার প্রতিবেদনও টেনেছে। নির্যাতিত খ্রিস্টানদের পাশে থাকার লক্ষ্যে সৃষ্ট অলাভজনক প্রতিষ্ঠান ‘ওপেন ডোরস’-এর প্রতিবেদন জানাচ্ছে, শুধু বড়দিনের সময়েই ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি আক্রমণের ঘটনা ঘটেছে।এসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা জুগিয়েছে যেগুলো, তার মধ্যে একটি মধ্য প্রদেশের জাবালপুরের, যেখানে বড়দিনের উৎসবে যোগ দেওয়া এক দৃষ্টিশক্তিহীন খ্রিস্টান নারীকে হেনস্তা ও মারধোর করতে দেখা যায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভারঘাভাকে। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে গেলে সাধারণ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিরোধী দল কংগ্রেস এটিকে বলছে ‘বর্বরতা ও নির্মমতার উদাহরণ।’ চারিদিকে সমালোচনার পর স্থানীয় বিজেপি ভারঘাভাকে শো-কজ নোটিশ দিয়েছে। ভারঘাভা অবশ্য কোনো ভুল করেননি দাবি করেছেন। পুলিশ বলছে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ দায়ের করেনি কেউ।ওডিশা ও দিল্লির আরও দুটি ঘটনার ভিডিওতে দেখা যায়, কোথাও সান্তা ক্লজের ক্যাপ বিক্রি করা ব্যক্তিদের হেনস্তা করছেন একদল উগ্র হিন্দুত্ববাদী যুবক, কোথাও বড়দিনের সাজে থাকা নারীদের হেনস্তা করা হচ্ছে। দুই ক্ষেত্রেই বড়দিন উদ্‌যাপনকারীদের ওপর ‘হিন্দু দেশে’ খ্রিস্টান ধর্মের প্রচারণার অভিযোগ তুলেছে উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা। কিছু কিছু ক্ষেত্রে এমন আগ্রাসন চালানোর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা উগ্রপন্থী হিন্দুত্ববাদী মব তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে। ক্যাথলিক বিশপস’ কনফারেন্স এ ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনি কড়াকড়ি আরোপ এবং খ্রিস্টধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছে, যাতে তাঁরা শান্তিপূর্ণভাবে বড়দিন উদ্‌যাপন করতে পারেন। সংগঠনটি বলেছে, উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের এসব কর্মকান্ড স্বাধীনভাবে ধর্ম পালনের সাংবিধানিক অধিকার খর্ব করছে।খ্রিস্টানসহ সংখ্যালঘুদের আইনি অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরে ভারতে খ্রিস্টানদের ওপর অন্তত ৬০০টি আক্রমণ হয়েছে।১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে মোট জনসংখ্যার ২.৩ শতাংশ খ্রিস্টান। হিন্দু ও মুসলিমদের পর ভারতে তৃতীয় সর্বোচ্চ জনগোষ্টী খ্রিস্ট ধর্মাবলম্বী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর)

আজ এনসিএলের দুটি ম্যাচ রয়েছে। এছাড়া টেনিসে আছে জাপান ওপেনের খেলা। প্রিমিয়ার লিগ ও লা লিগাতেও রয়েছে বেশ কিছু লড়াই।জাতীয় Read more

অর্থায়ন সংকটে থমকে সিরাজগঞ্জ–বগুড়া রেল প্রকল্প
অর্থায়ন সংকটে থমকে সিরাজগঞ্জ–বগুড়া রেল প্রকল্প

উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা জাগানো সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ প্রকল্পটি বিকল্প অর্থায়নের অভাবে থমকে আছে। ২০১৮ সালে অনুমোদনের সাত বছর Read more

মশা তাড়াতে কার্যকর যে ৬টি গাছ
মশা তাড়াতে কার্যকর যে ৬টি গাছ

বাংলাদেশে গরমের এ সময়টায় মশার উপদ্রব অনেক বেড়ে যায়। জমে থাকা বৃষ্টির পানিও এ সময় মশার বংশবিস্তারে সাহায্য করে। যার Read more

জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা
জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা

২৫ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব থাইরয়েড দিবস’। ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে । বাংলাদেশেও কয়েক বছর ধরে বেসরকারিভাবে Read more

‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা
‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে Read more

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন