বিএনপইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সমালোচকদের যে সংশয় ছিলো তা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।পোস্টে প্রেস সচিব লেখেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হতে আর মাত্র ৭ সপ্তাহ বাকি। শুরু থেকেই নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আস্থা ছিল, যদিও মাঝেমধ্যে সেই আশাবাদ কিছুটা সংযত করতে হয়েছে।তবে গতকালের ঘটনাপ্রবাহে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আদৌ হবে কি না এ নিয়ে সমালোচকদের যে সংশয় ছিল, তা পুরোপুরি দূর হয়েছে।পোস্টে তিনি আরও বলেন, মৌসুমের সবচেয়ে তীব্র শীত উপেক্ষা করে রেকর্ডসংখ্যক মানুষ রাজধানীর ৩০০ ফিট এলাকায় জড়ো হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে। এই উপস্থিতি দেশের নির্বাচনী প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা দেয়।তিনি লেখেন, আগামী এক-দুই দিনের মধ্যেই সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এরপর হাজারো প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। ব্যস্ত হয়ে উঠবে ছাপাখানাগুলো। টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচনভিত্তিক আলোচনা, যার প্রভাব পৌঁছে যাবে গ্রামপর্যায় পর্যন্ত।সর্বশেষ তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে গভীর ক্ষত বহন করছে। সমাজে বিভাজন ক্রমেই বাড়ছে। এই ক্ষত সারিয়ে তোলার একমাত্র উপায় হলো একটি সত্যিকারের বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় দুই প্রবাসীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় দুই প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছে। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ও বাংলাদেশ Read more

রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান
রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা যায়। এদের মধ্যে ১ জনের পরীক্ষার Read more

বাঘায় ভেজাল গুড় তৈরির দুই কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বাঘায় ভেজাল গুড় তৈরির দুই কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় বিশেষ অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির দুই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। Read more

সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা
সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। হাদির Read more

তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা

ফুলের রাজ্য যশোরের গদখালির মাঠে মাঠে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল। এসব ফুল বাজারজাতও করা Read more

দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ
দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ

সরকার ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে ২ মাসের তেলের মজুত কমে আসার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন