ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গাজী সামসুল হকসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে ইউএনও মোঃ রোকনুজ্জামান খাঁন গোপন বৈঠক করেছেন। ওই বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার গ্রুপে ভাইরাল হয়েছে। এ নিয়ে প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা ইউএনওকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।জানা গেছে, এ বছর ১৩ মে মোঃ রোকনুজ্জামান খাঁন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন, এমন অভিযোগ উপজেলা বিএনপি নেতাদের। এ নিয়ে বিএনপি, জামায়াত ও সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও প্রকাশ করেনি।গত ৬ জুন তিনি আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গাজী সামসুল হক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমানের সহচর বশির মৃধাসহ বেশ কয়েকজনের সঙ্গে চৌরাস্তায় সকাল-সন্ধ্যা হোটেলে ভিআইপি কক্ষে গোপন বৈঠক করেন। ওই বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে ভাইরাল হয়।এ ছবি এখন আমতলীতে টপ অব দ্যা টাউনে পরিণত হয়েছে। এছাড়া তিনি আমতলী উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধার ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিপ্লবের সঙ্গে প্রকাশ্যে চলাফেরা করছেন। তার এমন কর্মকাণ্ডে বিএনপি, জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মানুষের ক্ষোভ বিরাজ করছে। বিএনপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের সঙ্গে ইউএনও গোপন বৈঠক করায় তিনি ফ্যাসিস্টদের লালন করছেন। দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি তাদের।ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, সকাল সন্ধ্যা হোটেলের ভিআইপি কক্ষে ইউএনও মোঃ রোকনুজ্জামান খাঁনের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গাজী সামসুল হক, বশির মৃধা, রাসেল ও পুলিশের ট্রাফিক বিভাগের এসআই নুরুজ্জামানসহ সাত জন খাওয়া দাওয়া করছেন। আরেকটি ছবিতে দেখা যায় ইউএনও ও তার পরিবার ও আব্দুল্লাহ আল মামুনসহ পরিবারের ছবি।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হোটেলের ভিআইপি কক্ষে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তারা খাবার খেয়ে চলে যান। ওই বৈঠকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে বলে ওই সূত্র নিশ্চিত করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ইউএনও মোঃ রোকনুজ্জামান খাঁনকে প্রায়ই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওঠাবসা করতে দেখা যায়। তারা আরো বলেন, একটি ছবিতে আওয়ামী লীগের এক নেতার সঙ্গে বৈঠক শেষে খাওয়া দাওয়া করতে দেখলাম।জামায়াতে ইসলামী বাংলাদেশ আমতলী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একজন উপজেলা নির্বাহী অফিসারের বৈঠক বে-মানান ও গর্হিত কাজ। তারা আরো বলেন, একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এমন কাজে তিনি তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। দ্রুত তাকে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের পদ থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান তারা।আমতলী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আসাদুজ্জামান কাওসার বলেন, উপজেলা নির্বাহী অফিসার আওয়ামী দোসরদের লালন-পালন করছেন। গোপনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক, খাওয়া দাওয়া ও প্রকাশ্যে চলাফেরা করছেন। মনে হয় ইউএনও আমতলী উপজেলা আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন।তিনি আরো বলেন, উপজেলার ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিপ্লবের সঙ্গে তার সখ্যতা রয়েছে। তাকে নিয়ে তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁনের সরকারি মুঠোফোনে (০১৭৯৭৭৯৩৭২২) বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, এভাবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক ও খাওয়া দাওয়া করা ঠিক হয়নি। বিষয়টি জেনে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার বলেন, বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে গোড়াখাল এলাকায় এ Read more

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাঁধা
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাঁধা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যরা নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে বাঁধা দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। আজ শুক্রবার (৯ জানুয়ারি) Read more

আদালতে হঠাৎ অসুস্থ পরীমনি, জেরা পেছাল
আদালতে হঠাৎ অসুস্থ পরীমনি, জেরা পেছাল

মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার (২৬ Read more

এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!
এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!

বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এক মরণব্যাধি এইডস। কার্যকর প্রতিষেধকের অভাবে এইচআইভি ভাইরাসজনিত এ রোগ প্রতিরোধের তেমন কোনো উপায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন