জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত দুলাল শেখ হত্যা মামলার আসামীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট থামছেই না। গত ১৭ আগস্ট সংঘর্ষে মারা যান দুলাল শেখ। এরপর থেকেই দফায় দফায় আসামী পক্ষের প্রায় ২০-২৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে বাদী পক্ষের লোকজন, এমন অভিযোগ আসামীপক্ষের স্বজনদের। কেটে নিয়ে যাওয়া হচ্ছে বসত ভিটায় থাকা গাছপালাও। ঘটনাটি উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে। গ্রেফতার আতঙ্ক ও বাদী পক্ষের লোকজনের ভয়ে গ্রাম ছাড়া প্রায় শতাধিক পরিবার। পুলিশ বলছেন, খবর পেয়ে বেশ কয়েকবার যান তারা। দূষিত চর হওয়ায় তারা যাওয়ার আগেই সটকে পড়েন অভিযুক্তরা।জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের দুলাল শেখ গংদের সাথে একই গ্রামের বিল্লাল আলী গংদের বিরোধ চলে আসছিল। এই নিয়ে চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হয়। কিন্তু শালিস বৈঠকে কোন সুরাহা হয়নি। গত ১৭ আগস্ট জমিতে সেচ দিতে যান বিল্লাল আলী ও তার লোকজন। এ সময় দুলাল শেখের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত দুলাল শেখকে মুমূর্ষ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুলাল শেখ একই গ্রামের সেকান্দর আলীর ছেলে।খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে প্রাণহানির ঘটনায় ১৮ আগস্ট নামীয় ৪২ জনসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় মামলা করেন নিহত দুলাল শেখের ছেলে সেহাগ মিয়া। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ। যাদের আটক করা হয় তারা হলেন বাবুল মিয়া, শামছুল হক, আলি হোসেন ও জাফর আলী।দুলাল শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রেপ্তার আতঙ্ক ও বাদী পক্ষের লোকজনের ভয়ে এলাকা ছাড়েন বিল্লাল আলীসহ তার পক্ষের লোকজন। এই সুযোগে তাদের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় বাদী পক্ষের লোকজন। এরপর থেকেই আসামীদের বাড়িঘরে নিয়মিত চলছে ভাংচুর ও লুটপাট। সোমবার সকালে গিয়ে দেখা যায় আসামী বিল্লাল আলীর বসত ভিটায় থাকা চারটি ঘরের অস্তিত্ব নেই। তার বসত ভিটা থেকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছপালা। গত কয়েকদিনে আসামী পক্ষের অন্তত ২০-২৫টি বসত বাড়ির ঘরের বেড়া, দরজা, জানালা, ধান, পাট, শুকনা মরিচ, গবাদিপশু, ফ্রিজ, টিভি, নলকূপ, ঘরের ভিতর থাকা আসবাবপত্র এমনকি বিদ্যুতের তার ও মিটার খুলে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কে আসামী পক্ষের কোন লোকজন এলাকায় নেই। যদিও কিছু কিছু বাড়িতে বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও শিশুরা রয়েছেন, তারাও দিনাতিপাত করছেন আতঙ্কে। খাবার নেই, নেই পানি ও বিদ্যুৎ। চোখে-মুখে আতঙ্কের ছাপ। তাদেরকেও এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন বাদী পক্ষের লোকজন। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পালিয়ে বেড়াচ্ছেন। থামছেই না ভাংচুর ও লুটপাট।দেখা হয় ফুলেরা বেগম নামে এক নারীর সাথে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বাড়িতে থাকা সকল জিনিসপত্র নিয়ে গেছে বাদী পক্ষের লোকজন। ঘরের বেড়া, টিনের চাল, দরজা, জানালা এমনকি ধানের খৈড় পর্যন্ত নিয়ে গেছে। সারাদিন বাড়ির আশপাশে লোকজন ঘুরাফেরা করে। ভয়ে থাকি কখন জানি এসে হামলা ও মারধর করে। রাত হলে পাশের গ্রামের আত্মীয়র বাড়িতে আশ্রয় নেই।’এ ব্যাপারে মেরুরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বলেন, ‘সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হয়েছে। আইন মোতাবেক তাদের শাস্তি হবে। কিন্তু এভাবে আসামীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’জানতে চাইলে মামলার বাদী নিহত দুলাল শেখের ছেলে সোহাগ মিয়া বলেন, ‘ভাংচুর ও লুটপাটের ঘটনায় তার পক্ষের কোন লোকজন জড়িত নয়। তৃতীয় একটি পক্ষ এই ঘটনায় জড়িত। আমি আমার বাবার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ‘সংঘর্ষে নিহতের ঘটনায় টানা ৭ দিন ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। কোন বাড়িঘরে যাতে হামলা ভাংচুর না হয় সেজন্য বাদী পক্ষের সাথে একাধিকবার কথা বলেছি। এমনকি আসামীদের বাড়িঘর তাদের জিম্মায় দিয়ে আসি, যাতে কোন প্রকার ক্ষতি না হয়। পরবর্তীতে বেশ কয়েকবার ভাংচুর ও লুটপাটের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ভাটিকলকি হারা গ্রামটি দূর্গম চর। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। নৌকা দিয়ে নদী পাড় হয়ে যেতে হয়। সেই সুযোগটাই তারা নিয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে এই ঘটনার সাথে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: নাহিদ 
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: নাহিদ 

দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক Read more

যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২
যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২

যশোরে কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ দুই পাচারকারী ধরা পড়েছে। সোমবার (১৮ আগস্ট) সদরের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)

টরেন্টোয় চলছে কানাডিয়ান ওপেন টেনিস। এছাড়া ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেড টুর্নামেন্টে আজ রয়েছে লন্ডন ডার্বি।টেনিসকানাডিয়ান ওপেনরাত ১০–৩০ মি., সনি স্পোর্টস Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৯
সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৩৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৯৯ Read more

নান্দাইলে পাট ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
নান্দাইলে পাট ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

ময়মনসিংহের নান্দাইলে পাট ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ক্ষেতের আগাছা পরিষ্কার, নিড়ানি ও সার প্রয়োগ করছেন কৃষকরা।সোনালি আঁশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন