জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধে অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) জালিয়াতি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষার্থী ভর্তির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী অভিভাবকেরা।বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ৫৫টি শূন্য আসনের বিপরীতে অনলাইনে ২৩০ জন শিক্ষার্থী আবেদন করে। লটারির মাধ্যমে নির্বাচিত ৫৫ জনের মধ্যে নির্ধারিত সময়ে ৭ জন শিক্ষার্থী ভর্তি হয়নি। নিয়ম অনুযায়ী, এই শূন্য থাকা ৭টি আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে শিক্ষার্থী ভর্তি করার কথা।তবে অভিভাবকদের অভিযোগ, অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের পাশ কাটিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পেছনের সারিতে থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিচ্ছেন শিক্ষক নুর মোহাম্মদ। তালিকা অনুযায়ী যোগ্যদের না জানিয়ে গোপনে এই ‘ভর্তি বাণিজ্য’ চালানো হয়েছে বলে দাবি তাঁদের।ভুক্তভোগী অভিভাবক মোহাম্মদ রেজুয়ান মিয়া বলেন, “আমার মেয়ের সিরিয়াল সামনে থাকা সত্ত্বেও শিক্ষক নুর মোহাম্মদ বিভিন্ন তালবাহানা করে আমাদের ফিরিয়ে দেন। পরে জানতে পেরেছি, বড় অঙ্কের টাকার বিনিময়ে সিরিয়াল ভেঙে অন্য শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। সরকারি স্কুলে এমন প্রকাশ্য অনিয়ম ভাবা যায় না।”অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক নুর মোহাম্মদ এই মুহূর্তে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। তিনি বলেন, “যদি নির্দিষ্ট কোনো শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তবে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই জানান, “এই বিষয়ে আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”সরকারি বিদ্যালয়ে ভর্তির এই অনিয়ম নিয়ে সচেতন মহলে সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষ ও অভিভাবকেরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ, বিমানবাহিনীর সদস্যরা। বর্তমানে ৩০ হাজার মাঠে আছে। তবে নির্বাচনের সময় এক লাখ সেনাবাহিনী Read more

পাকিস্তানে নারী টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু
পাকিস্তানে নারী টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু

পাকিস্তানের সিন্ধুর ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় টিকটকার সুমিরা রাজপুতের মরদেহ তার নিজ বাসভবনে পাওয়া গেছে।  শুক্রবার (২৫ জুলাই) এ Read more

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত
শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা Read more

ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারী আটক
ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারী আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজোয়ান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ, প্রতি পদে গড়ে ৭৫ প্রার্থী
প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ, প্রতি পদে গড়ে ৭৫ প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে আয়োজিত Read more

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ছাত্রলীগের কর্মী গ্রেফতার
প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ছাত্রলীগের কর্মী গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মো. ইমন (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটিয়া সদরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন