২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। ২৪ বছরের খরা ঘোঁচাতে ২০২৬ আসরে আঁটঘাট বেঁধেই নামছে তারা। তাই ইউরোপের বড় দুইটি দলের বিপক্ষে খেলেই প্রস্তুতি সারবে কার্লো আনচেলত্তির দল। সেই দুই দল যে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো ইউরোপীয় পরাশক্তি, সেটা জানা গিয়েছিল আগেই। এবার চূড়ান্ত হলো খেলার সময়সূচিও। শুক্রবার (১৯ ডিসেম্বর) চূড়ান্ত হওয়া সূচি অনুযায়ী, আগামী বছরের মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এক্সে দেয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সূচি অনুযায়ী, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের। এর ঠিক পাঁচ দিন পর (৩১ মার্চ) ২০১৮ আসরের ফাইনাল খেলা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচটি হবে অরল্যান্ডোতে। ওই সময় ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্যাম্প করবে ব্রাজিল।বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির জন্য দল ঘোষণার আগে খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ হবে এটি। মে মাসে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। এরপর জুনে বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে সেই স্কোয়াডের সদস্যরা একত্রিত হবেন।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের।  ব্রাজিলের অভিযান শুরু হবে ১৩ জুন, নিউজার্সি/নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মরক্কো। এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতি এবং ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রোববার রাশিয়া জানিয়েছে, তাদের সেনারা প্রতিবেশী দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দিকে Read more

সোনারগাঁওয়ে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সোনারগাঁওয়ে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা Read more

নেত্রকোনায় কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত আরো দুইজন
নেত্রকোনায় কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত আরো দুইজন

নেত্রকোনায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবনের বিল্ডিং ভাঙার কাজের সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও Read more

সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা
সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা

সচেতনতা আর টিকাদানের মাধ্যমে টাইফয়েড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্যাম্পেইনের মাধ্যমে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব বলেও জানিয়েছেন Read more

মঙ্গলবাড়িয়ার রসালো লিচুর ফলন ভালো, কমতে পারে দাম
মঙ্গলবাড়িয়ার রসালো লিচুর ফলন ভালো, কমতে পারে দাম

যেদিকে চোখ যায় শুধুই লিচু গাছ দেখা যায়। রসে টইটম্বুর, বড় আঁশ ও বাহারি ঘ্রাণে মুখরিত প্রকৃতি।  কিশোরগঞ্জের ‘মঙ্গলবাড়িয়া লিচুর Read more

বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু
বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু

বাঘায় পুকুরে গোসল করতে নেমে উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্ৰামের সাহারা বেগম নামে ৬২ বছর বয়সের এক নারী মারা গেছে।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন