ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বিজেপিকে আখ্যা দিয়েছেন ‘ফ্যাসিস্ট বিজেপি’ বলে। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি এই ঘোষণা দেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন বিজয়। সেখানেই হাজারো সমর্থকের সামনে তিনি বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে ঘোষণা করেন।থালাপতি বিজয় বলেন, “একটা সিংহ সবসময় সিংহই থাকে। তার গর্জন একবার উঠলেই আট কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যতই শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই- সিংহ।”তিনি বলেন, তার দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) ২০২৬ সালের নির্বাচন এককভাবে লড়বে। কোনো জোটে না গিয়ে ‘গো অ্যালোন’ নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি।ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছেন। ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসেবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দলকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য।প্রসঙ্গত, তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও থেকে জয়ললিতা, কামাল হাসান থেকে শুরু করে এবার থালাপতি বিজয়- সবাই নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন। বিজয় এবার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী এলাকা পরিবর্তনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা গোলচত্বরসহ Read more

বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া
বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া

প্রযুক্তির ছোঁয়ায় প্রশাসনেও এলো অভিনবত্ব। আলবেনিয়ার মন্ত্রিসভায় প্রথমবারের মতো জায়গা পেলেন একজন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভার্চুয়াল সদস্য। তার নাম ‘দিয়েলা’, যার Read more

চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নুরুল আমিন প্রকাশ পুতিয়া নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক Read more

সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা
সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জজ কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমকে দেখতে উল্লাপাড়া ঝিকিড়া তার বাসভবনে Read more

সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 
সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 

করোনা মহামারি, বন্যায়, যে কোন প্রাকৃতিক দুর্যোগে নিজের জীবনের কথা চিন্তা না করে এগিয়ে গিয়েছেন মানবিক কাজে, আজ সেই স্বেচ্ছাসেবক Read more

হিজবুল্লাহর শক্তি দেখে হতভম্ব ইসরায়েল!
হিজবুল্লাহর শক্তি দেখে হতভম্ব ইসরায়েল!

হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দেখে হতভম্ব হয়ে পড়েছে ইসরায়েল। সংগঠনটির শক্তি নিয়ে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক শিবিরে বাড়ছে বিস্ময়। ইসরায়েলের সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন