ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার মেয়ে নাশিদা শাফিয়া বিনতেকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।সোমবার (১২ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করে নির্বাচনী এলাকা-১৩৯ জামালপুর-২ ইসলামপুর উপজেলার দায়িত্ব প্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। এর আগে রোববার (১১ জানুয়ারি) জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতে এ কমিটির বিচারক মো. আহমাদুল কবির সাকিল এ নোটিশ জারি করেন।নোটিশে আগামী ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মেলান্দহ সিভিল জজ আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শোকজের সেই নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Nashida Shafia Bintee’ নামক একটি আইডি থেকে গত ৩ জানুয়ারি বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে একাধিক পোস্ট ও প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করা হয়।নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে ওই ফেসবুক পোস্টগুলো যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।কমিটির মতে, একজন প্রার্থীর সমর্থকদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোহাম্মদ আলী প্লাজার মোবাইল মার্কেটে ডাকাতির প্রস্তুতি কালে তিন ডাকাতকে আটক করে জনতা। আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে Read more

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শরীয়তপুরের দুই শিক্ষার্থী আব্দুল্লাহ Read more

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেলাজুড়ে নেমে আসে Read more

শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জাহিদ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার Read more

পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪
পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের Read more

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাকিব (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বুধবার (১৬ এপ্রিল) বিকালে ভূঞাপুর রেলস্টেশনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন