টানা দুই দিন হ্রাসের পর বৃহস্পতিবার বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে। নতুন করে ভূ-রাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগকারীরা শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি তথ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন।নিউইয়র্ক সময় সকাল ৯টা ২১ মিনিটে স্পট গোল্ডের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে চার হাজার ৪৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে সোনার দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল।ডিসেম্বর ডেলিভারির জন্য ইউএস গোল্ড ফিউচার্সের দাম ২.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে চার হাজার ১৬০ দশমিক ৫০ ডলারে উঠেছে।সোনার দাম সোমবার চার হাজার ৩৮১ দশমিক ২১ এর রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, কিন্তু পরের সেশনেই এটি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় পতন দেখেছিল।ভূ-রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা, সুদের হার কমানোর প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ক্রয়ের কারণে এ বছর সোনার দাম প্রায় ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।সোনার মতো অ-উৎপাদনশীল সম্পদ সাধারণত কম সুদের হারের পরিবেশে লাভবান হয়।এদিকে জেপি মরগান পূর্বাভাস দিয়েছে, আগামী বছর বিনিয়োগকারীদের চাহিদা এবং কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় ত্রৈমাসিক গড়ে প্রায় ৫৬৬ টন থাকার অনুমানের ওপর ভিত্তি করে, ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকের মধ্যে সোনার দাম প্রতি আউন্সে গড়ে পাঁচ হাজার ৫৫ ডলারে পৌঁছতে পারে।অন্যান্য ধাতুর মধ্যে, স্পট সিলভারের দাম ১.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪৯.২৯ ডলারে দাঁড়িয়েছে, প্ল্যাটিনামের দাম ১.২ শতাংশ বেড়ে এক হাজার ৬৪০ দশমিক ৬১ ডলারে পৌঁছেছে, তবে প্যালাডিয়ামের দাম ০.১ শতাংশ কমে এক হাজার ৪৫৭ দশমিক ০৮ ডলার হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৫)

ভোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত-ইংল্যান্ড ওভাল টেস্টের চতুর্থ দিনে খেলতে নামবে।ক্রিকেট২য় টি-টোয়েন্টিওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানসকাল ৬টা, টি Read more

১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন
১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন

মাত্র এক’শ টাকার বিরোধকে কেন্দ্র করে বরগুনার আমতলীতে নৃশংস হামলায় আহত পোশাক শ্রমিক সজিব আকন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। Read more

শেখ হাসিনার সাক্ষাৎকার আগে রয়টার্সে পড়ি, পরে মন্তব্য: প্রেস সচিব
শেখ হাসিনার সাক্ষাৎকার আগে রয়টার্সে পড়ি, পরে মন্তব্য: প্রেস সচিব

মার্কিন গণমাধ্যম রয়টার্সে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘রয়টার্সে Read more

ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক
ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ দুই চোরাকারবারি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বিজিবি জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারী) সন্ধ্যা Read more

ধামইরহাটে মাদকসহ আটক ২
ধামইরহাটে মাদকসহ  আটক ২

নওগাঁর ধামইরহাটে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার রাস্তায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন